অন্যকলাম
অদ্ভুত হিসাবফুটবলে স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন, এটা সবাই জানে। কিন্তু বেসরকারিভাবে বিশ্ব চ্যাম্পিয়ন কোন দল? উত্তর কোরিয়া। যেহেতু বেসরকারি বিশ্ব চ্যাম্পিয়ন, একটা অদ্ভুত ব্যাপার তো থাকবেই! www.ufwc.com.uk ওয়েবসাইট উত্তর কোরিয়াকে বিশ্ব চ্যাম্পিয়ন ঘোষণা করেছে যুক্তিবিদ্যার দর্শনে। যেমন মানুষ গরু খায়, গরু ঘাস খায়; সুতরাং মানুষ ঘাস খায়। আসলেই তাই। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর স্পেনকে হারিয়েছে আর্জেন্টিনা। পরে আর্জেন্টিনাকে জাপান। সেই জাপানকে সেদিন বিশ্বকাপের বাছাইপর্বে হারিয়ে দিয়েছে উত্তর কোরিয়া। সুতরাং, উত্তর কোরিয়া বিশ্ব চ্যাম্পিয়ন! মজার বিষয়টি বাদ দিন, রাজনৈতিক প্রেক্ষাপটে জাপানের বিপক্ষে জয়টা উত্তর কোরিয়ানদের কাছে আসলেই বিশেষ কিছু। এএফপি।অনুমতিতা সে কোনো অনুষ্ঠানই হোক কিংবা খেলার মাঠ—কৃপাণ বহন করাটা ভারতের শিখ সম্প্রদায়ের ঐতিহ্য। অলিম্পিকেই বা এই ঐতিহ্য বাদ যাবে কেন? ভারতের শিখ অ্যাথলেট এবং সমর্থকেরা তাই আগামী লন্ডন অলিম্পিকে কৃপাণ বহনের অনুমতি চেয়েছিল। প্রথমে শিখদের দাবি প্রত্যাখ্যাত হলেও আয়োজকেরা শেষ পর্যন্ত অনুমতি দিয়েছে, কেননা মানুষের ধর্মীয় বিশ্বাসকে এই গেমসে দেওয়া হচ্ছে গুরুত্ব। আর শিখদের ধর্মের একটা স্তম্ভ তো কৃপাণ। তারা তাই কাপড়ের নিচে খাপে ভরা কৃপাণ বহন করতে পারবে। অথচ এই গেমসকে দেওয়া হবে কঠোর নিরাপত্তা। ব্রিটেন ভূমি থেকে আকাশে ক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহারেরও প্রস্তুতি নিয়ে রেখেছে। ওয়েবসাইট।সেরাইংলিশ প্রিমিয়ার লিগের সেরা গোলরক্ষক কে? অনেকেই হয়তো ম্যান সিটির জো হার্ট, চেলসির পিওতর চেক বা লিভারপুলের পেপে রেইনার কথা বলবেন। কিন্তু পরিসংখ্যান বলে সেরা গোলরক্ষক ডি গেয়া। যিনি বেশি শট ঠেকান সেরা তো তিনিই! অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে স্পেনের ২১ বছর বয়সী গোলরক্ষক এই মৌসুমেই খেলছেন ম্যানইউতে। ডাচ কিংবদন্তি ফন ডার সারের উত্তরসূরি হিসেবে শুরুতে সমালোচিতই ছিলেন। কিন্তু পরিসংখ্যান অনুযায়ী বেশি শট ঠেকিয়েছেন গেয়া, ৭৯ শতাংশ। ৭৮.৪ শতাংশ শট ঠেকিয়ে সিটির হার্ট দ্বিতীয় সেরা। সবচেয়ে বেশি গোলের সুযোগ তৈরি করেছেন কে জানেন? সোয়ানসির মিডফিল্ডার মার্ক গাওয়ার। ওয়েবসাইট।