অন্যকলাম
এবার মামলাহঠাৎ কী যে হলো, মুখে একেবারে কুলুপ এঁটে দিলেন। আগে কদিন পর পর মুখ খুলতেন। আর সেটাই হয়ে যেত সংবাদ শিরোনাম। কিন্তু পাকিস্তানি ক্রিকেটার জুলকারনাইন হায়দার বুঝি মৌনব্রত নিয়েছেন! কেন নেবেন না? বেফাঁস সব কথা বলেই তো ফেঁসেছেন। প্রথমে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাঁকে পাঁচ লাখ রুপি জরিমানা করেছিল। এবার এই উইকেটরক্ষকের বিরুদ্ধে ১৫ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে মামলা করলেন কামরান আকমলের শ্বশুর। টিম হোটেল ছেড়ে ইংল্যান্ডে পালিয়ে যাওয়ার পর অনেকের বিরুদ্ধেই নানা অভিযোগ ছিল হায়দারের। অভিযোগ করেছিলেন আকমল ভাইদের বিরুদ্ধেও। এ কারণেই এই মামলা। হায়দারকে আগামী ১৪ ডিসেম্বর হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন লাহোর হাইকোর্ট। ওয়েবসাইট।প্রতিবেশীপুরোনো বাড়ি ছেড়ে কিছুদিন আগেই বান্দ্রায় নিজের ‘স্বপ্নের বাড়ি’তে উঠেছেন টেন্ডুলকার। বলিউড তারকা আমিরও টেন্ডুলকারের প্রতিবেশী হতে চাইছেন। এ জন্য টেন্ডুলকারের পেরি ক্রস রোডের বাড়ির কাছে জায়গাও খুঁজছেন। পুরোনো একটা বাংলো কিনে সেটাকেই রাজপ্রাসাদ বানিয়েছেন টেন্ডুলকার। বলিউড অভিনেতাও পুরোনো একটা বাংলো কিনে গড়ে তুলতে চান মনের মতো করে। ২০০৮ থেকে চলছে মনের মতো জায়গার সন্ধান। আমিরের আকাঙ্ক্ষা পূরণ হবে? ওয়েবসাইট।মরিনহোকে নিয়েএই পৃথিবীতে হোসে মরিনহো সম্ভবত পৃথিবীর সেই বিরল লোকদের একজন, যাঁদের ভক্ত আর নিন্দুকের সংখ্যা সমান। পাল্লায় হেরফের বোধ হয় খুব বেশি হবে না। অবশ্য এরই মধ্যে একজন নিন্দুকের সংখ্যা বাড়ল। ভ্যালেন্সিয়ার ডিফেন্ডার জেরেমি ম্যাথিউ সেই পুরোনো অভিযোগই করলেন—মরিনহো উদ্ধত, অন্যের প্রতি তাঁর শ্রদ্ধা নেই। স্প্যানিশ লিগে ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের সর্বশেষ ম্যাচে মরিনহোর আচরণ নিয়েই ম্যাথিউর এই তীর। ঝাঁজালো ওই ম্যাচে ৩-২ গোলে জিতেছে রিয়াল। আর মরিনহো আছেন যেখানে, আবেগের বশে একটু বাড়াবাড়ি তো হবেই। হেরে যাওয়ার ফলেই হয়তো ওই ম্যাচে তাঁর বিভিন্ন আচরণ আরও বেশি করে বিঁধছে ভ্যালেন্সিয়া শিবিরে। রয়টার্স।