অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বালোতেল্লির হ্যাটট্রিক!
প্রশ্ন তুলতে পারেন, মারিও বালোতেল্লির হ্যাটট্রিকের খবরে বিস্ময়ের কী আছে? একজন ফরোয়ার্ডের কাজই গোল করা। হ্যাটট্রিক করলে আরও ভালো। কিন্তু তিনি যে বালোতেল্লি। গোল করার চেয়ে নানা ঝামেলার কারণেই মনে হয় বেশিবার খবরের শিরোনাম হয়েছেন! কোনো ক্লাবেই তাঁর ক্যারিয়ারটা তাই খুব বেশি লম্বা হয় না। ইন্টার মিলান, ম্যানচেস্টার সিটি, এসি মিলান, লিভারপুল—বড় এই ক্লাবগুলো ঘুরে এবার নাম লিখিয়েছেন ফরাসি লিগ ওয়ানের দল নিসে। ভালোই খেলছেন, ১৮ ম্যাচ খেলে ১১টি গোল করেছেন। তবে এই ভালোতে কালো দাগ হয়ে আছে একটি হ্যাটট্রিক! এরই মধ্যে তিনটি লাল কার্ড দেখেছেন। গত পরশু লিরয়ের বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচে সরাসরি লাল কার্ড দেখেছেন অখেলোয়াড়ি আচরণ করে। মেইল অনলাইন।
পাহাড়চূড়ায়
যেটা তাঁকে শিখরে তুলেছে, সেটিকে তো তিনি ওপরে তুলতে চাইবেনই! ১৮, সংখ্যাটি তাঁকে হন্যে করে তুলেছিল। প্রায় পাঁচ বছরের অপেক্ষার পর সর্বশেষ অস্ট্রেলিয়ান ওপেনে জিতলেন ক্যারিয়ারের ১৮তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। যেটি তাঁকে নিয়ে গেছে টেনিসের শিখরে। রজার ফেদেরারও তাঁকে শিখরে তোলা শিরোপাটি নিয়ে গেলেন উঁচুতে। একেবারে পাহাড় চুড়ায়। তুষারে ঢাকা পাহাড়ে ট্রফি নিয়ে উদ্যাপন—ইনস্টাগ্রামে এই ছবি দিয়ে ফেদেরার জানিয়েছেন ১৮তম শিরোপা জিতলে ট্রফিটিকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়ার বিষয়টি আগেই ভেবে রেখেছিলেন। মেইল অনলাইন।