অন্যকলাম
চোরের কাজমসজিদে নামাজ পড়তে গিয়ে জুতাচোরের কবলে পড়ার ঘটনা বাংলাদেশে আকছার ঘটে। তবে বাংলাদেশি ‘চোর সাহেব’দের চেয়ে আর্জেন্টাইন চোরেরাও কম যান না! শোকের মধ্যেই তারা হাতসাফাই করেছে। ঘটনা হচ্ছে, ম্যারাডোনা-তনয়া দালমা নিজের গাড়িটা রেখে গিয়েছিলেন দাদি ডোনা তোতার অন্ত্যেষ্টিক্রিয়ায়। ফিরে এসে দেখেন তাঁর গাড়িটি ভাঙা এবং দামি দামি সব জিনিস নিয়ে চোরেরা উধাও! কী করবেন ভেবে পাচ্ছিলেন না ম্যারাডোনার বড় মেয়ে। সঙ্গে সঙ্গে তিক্ত খবরটি পোস্ট করে দিয়েছেন টুইটারে, ‘মারহাবা, আমরা যখন দাদিকে বিদায় জানাচ্ছি, কিছু...বাচ্চা আমার গাড়ির ভেতরটা সাবাড় করে ফেলেছে।’ ওয়েবসাইট।অন্য মরিনহোআবেগের প্রকাশটা হয়তো একটু বাড়াবাড়ি রকমের। অন্যকে খুঁচিয়ে মজা পান। মনে যা আসে অকপটে বলে ফেলেন। হোসে মরিনহোর বাইরের দিকটাই দেখে সবাই। ভেতরের আর্দ্র হূদয়টা কেউ দেখে না। মরিনহোরও একটা নরম মন আছে। সেটির দেখা মিলল। সম্প্রতি বার্সেলোনার সহকারী কোচ টিটো ভিলানোভার টিউমার অস্ত্রোপচার হয়েছে। এই ভিলানোভার চোখেই খোঁচা মেরে নিষিদ্ধ হয়েছিলেন মরিনহো। কিন্তু সেসব ভুলে বার্সা সহকারীর জন্য শুভকামনা জানিয়েছেন। আশা করেছেন, দ্রুত রোগমুক্ত হয়ে শিগগিরই মাঠে ফিরবেন ভিলানোভা। ‘আশা করি, ১০ ডিসেম্বর সে পূর্ণ সুস্থ অবস্থায় আমাদের এখানে আসবে’—পরবর্তী এল ক্লাসিকোর দিকে ইঙ্গিত করে বলেছেন ‘স্পেশাল ওয়ান’। ওয়েবসাইট।ফার্গির পেছনেঅ্যালেক্স ফার্গুসনের ‘রেকর্ড’টা ছুঁতে পারলেন না। ছোঁয়া কঠিনও। তবে ওই তালিকায় দুই নম্বরে উঠে এলেন আন্দ্রে ভিলাস-বোয়াস। ভাবছেন, কী এমন কীর্তির তালিকা, যেখানে প্রথম মৌসুমেই দুইয়ে উঠে এলেন চেলসি কোচ! ঘটনা অন্যখানে। এটা আসলে ইংলিশ প্রিমিয়ার লিগের কোচদের সবচেয়ে বেশি জরিমানা দেওয়ার রেকর্ড। গত মার্চে ফার্গুসন দিয়েছিলেন ৩০ হাজার পাউন্ড জরিমানা। এবার কুইন্স পার্ক রেঞ্জার্স ম্যাচের পর রেফারির কড়া সমালোচনা করে ভিলাস-বোয়াস দিলেন ১২ হাজার পাউন্ড। সব মিলিয়ে সাতজন চেলসি খেলোয়াড় ওই ম্যাচে দেখেন হলুদ কার্ড। চেলসিকেও গুনতে হয়েছে ২০ হাজার পাউন্ড জরিমানা। ওয়েবসাইট।