অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুকুরের খোঁজেকাজটা খুব কঠিন নয়। একটা কুকুর খুঁজে বের করে দিতে হবে। এর বিনিময়ে আপনি কত পাবেন জানেন? প্রায় আড়াই লাখ টাকা! কদিন আগে ইয়ান বোথামের ছেলের কুকুর ‘উডি’ চুরি গেছে। প্রিয় কুকুরের শোকে কাতর বোথামের ছেলে লিয়াম। ‘সবাই রীতিমতো ভেঙে পড়েছে’—বোথাম পরিবারের এক ঘনিষ্ঠ জানিয়েছেন ব্রিটিশ ট্যাবলয়েড মিররকে। তা যে পড়েছে, সেটা তো বোঝাই যাচ্ছে। কারণ এই কুকুরকে খুঁজে দিতে পারলে ২ হাজার পাউন্ড পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক ইংলিশ অলরাউন্ডার! সন্দেহ করা হচ্ছে, কুকুরটি চুরি করে নিয়ে গেছেন লিয়ামের সাবেক স্ত্রী সারাহ। কিন্তু সারাহ অস্বীকার করেছেন। ওয়েবসাইট।আগমনের হেতুসম্পর্কটা বেশি দিন টেকেনি। আয়ু ছিল মাত্র চার বছর। কিন্তু বিবাহবিচ্ছেদ মানেই তো আর সব শেষ করে দেওয়া নয়। আর তাই সেদিন হুট করে লন্ডনে লিজ হার্লির বাড়িতে এসেছিলেন সাবেক স্বামী অরুণ নায়ার। এ সময় শেন ওয়ার্নও ছিলেন। যদিও নায়ারের এই ‘আকস্মিক আগমনে’র কারণ বোঝা যায়নি। হার্লি-নায়ারের ছেলে ডেমিয়ানের সঙ্গে নায়ারের খুব ভাব। পিতা-পুত্র একে অন্যকে খুবই ভালোবাসে। তাই প্রথমে ভাবা হয়েছিল, ডেমিয়ানকে দেখতেই হয়তো আসা। কিন্তু পরে জানা গেছে, ডেমিয়ান এখন বোর্ডি স্কুলে। কারণ তাহলে অন্য? ওয়েবসাইট। ইতিহাসএকটু অন্যভাবে ইতিহাস গড়ে ফেলল জাপানের পুরুষ বাস্কেটবল দল সাইতামা ব্রঙ্কোস। নতুন কোচ হিসেবে যেকোনো পুরুষ নয়; নিয়োগ দেওয়া হয়েছে একজন নারীকে! কদিন আগে কোচের পদ থেকে ছাঁটাই হয়েছেন আমেরিকার ডিন মারে। এর তাঁর স্থলাভিষিক্ত হলেন জাপানিজ-আমেরিকান নাতালি নাকাসে। ৩১ বছর বয়সী নাকাসে এত কম বয়সেই কিন্তু কোচ হিসেবে বেশ সমীহ জাগিয়েছেন। সহকারী হিসেবে যুক্তরাষ্ট্রের এনবিএতে কাজ করার অভিজ্ঞতা আছে। কোচ হিসেবে কাজ করেছেন জার্মানির মহিলা দলের সঙ্গেও। নাকাসে তাই আত্মবিশ্বাসী, ‘এই দলে প্রতিভার অভাব নেই। আমি সামনেই তাকিয়ে আছি।’ ওয়েবসাইট।