অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ব্রাজিলকরজোড়ে মিনতি করেছেন। ‘প্লিজ, থামুন তো’ বলে অনুরোধ করেছেন সাংবাদিকদের। ‘দোহাই তোদের একটুকু চুপ কর’ বলে কাতর আবেদন জানিয়েছেন নিন্দুকদের। কিন্তু নিস্তার মেলেনি। বর্ণবাদ নিয়ে এক মন্তব্য করে ভালোই ফ্যাসাদে পড়েছেন সেপ ব্ল্যাটার। এবার ২০১৪ বিশ্বকাপের আয়োজক ব্রাজিল কঠোর সমালোচনা করল ফিফা সভাপতির। এই সপ্তাহের লিগের ম্যাচগুলোতে চালানো হলো বর্ণবাদবিরোধী প্রচারণা। শিরোনাম—‘রাউন্ড এগেনস্ট রেসিজম।’ ব্ল্যাটারের সঙ্গে নিজের পুরোনো কিছু হিসাব আছে ব্রাজিলিয়ান ফুটবল সংস্থার প্রধান রিকার্ডো টিসেরার। ‘বর্ণবাদ শুধু হাত মিলিয়েই মিটিয়ে নেওয়া যায় না’—বিবৃতিতে বলেছেন তিনি। রয়টার্স।উপহারসামনেই বড়দিন। না চাইলেও হয়তো হবু স্বামীর কাছ থেকে একটা উপহার পেতেন ক্রিস্টিন ব্লিকলি। সেখানে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের কাছে ব্লিকলি নিজের পছন্দের একটা উপহার চেয়েই বসলেন। না, এমন হাতিঘোড়া আবদার করেননি। ল্যাম্পার্ডের বান্ধবী, এই টেলিভিশন উপস্থাপিকা নিজেও বছরে আয় করেন ১০ লাখ পাউন্ড। বাড়ি, গাড়ি, দামি গয়না নিজেই কিনতে পারেন। কিন্তু না, ব্লিকলি প্রেমাস্পদের কাছে চেয়েছেন ধুলো মোছার যন্ত্র, ভ্যাকুয়াম ক্লিনার! ‘হ্যাঁ, আমি এটাই চাই। অন্য মেয়েদের মতো আমি সুন্দর কিছু চাইতে পারতাম। কিন্তু আমি খুবই বাস্তববাদী’—বলেছেন ব্লিকলি। গত বছর বড়দিনে এ রকমই একটা উপহার পেয়েছিলেন, ইস্ত্রি! ওয়েবসাইট।তবুও বেকহামবুড়িয়ে গেছেন। পায়ের সেই জাদুতেও হয়তো ভাটার টান। তার পরও ডেভিড বেকহামকে দলে পাওয়া মানেই দুনিয়াজুড়ে প্রচার নিশ্চিত। বেশি বেশি প্রচারণা লাভের আশাতেই কিনা ৩৬ বছর বয়সী বেকহামকে দলে পেতে লাইন দিয়েছে ইউরোপের বেশ কয়েকটি ক্লাব! প্যারিস সেন্ট জার্মেই তো বেকহামকে পেতে মরিয়া। গত জানুয়ারিতেই এক কাতারি শেখ মালিকানা কিনে নেওয়ার পর ফরাসি ক্লাবটি দলবদলের বাজারে টাকা ওড়াচ্ছে। বেকহামের পক্ষে তো দীর্ঘদিন খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয়! তাই মাত্র ১৮ মাসের জন্য হলেও সাবেক ইংল্যান্ড অধিনায়ককে তাদের চাই। টাকার অঙ্কটা অবশ্য কম নয় মোটেও। তারা দিতে চাইছে ১ কোটি ১৬ লাখ পাউন্ড! এএফপি।