অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাঁদআন্তর্জাতিক ক্রিকেটে তাঁর উইকেট ১২০টি। সামনে নিশ্চয়ই আরও উইকেট পাবেন। তবে একটি উইকেটের কথা রবি রামপল আজীবন মনে রাখবেন। মুম্বাই টেস্টের প্রথম ইনিংসে শচীন টেন্ডুলকারের উইকেটটি। ক্রিকেট ইতিহাসের সফলতম ব্যাটসম্যান। তাঁর উইকেট তো সব বোলারেরই পরম প্রার্থিত। তবে এই উইকেটটির মাহাত্ম্য বাড়ছে অন্য কারণে। বহুদিন ধরেই টেন্ডুলকারের শততম আন্তর্জাতিক সেঞ্চুরি নিয়ে কথা হচ্ছে। কিন্তু কিছুতেই পেরে উঠছেন না। মুম্বাইয়ে সাজানো চিত্রনাট্যের মতোই এগোচ্ছিল সব। কিন্তু মাত্র ৬ রান দূরে থাকতে রামপলের বলে ক্যাচ দিলেন স্লিপে। ঘটনাচক্র নয়, রামপল জানালেন, পরিকল্পনা করেই ফাঁদে ফেলেছিলেন টেন্ডুলকারকে! ওয়েবসাইট।ধৈর্যহারাধৈর্যের বাঁধ ভেঙে গেছে রোনালদিনহোর। মাথার ঘাম পায়ে ফেলে ম্যাচের পর ম্যাচ খেলেও যদি টাকা না পান, অধৈর্য তো হবেনই। এ বছরই জানুয়ারিতে এসি মিলান ছেড়ে যোগ দিয়েছেন ফ্ল্যামেঙ্গোতে। কিন্তু চার মাস ধরে পারিশ্রমিক পাননি রোনালদিনহো! তবে ক্লাবকে চাপে ফেলার একটা রাস্তা ভেবে ফেলেছেন দুবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। ক্লাব ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার হুমকি দেবেন। রোনালদিনহোর ভাই এবং এজেন্ট রবার্তো ডি অ্যাসিস মার্কাকে বলেছেন, ‘আমরা অপেক্ষা করছি। কিন্তু ধৈর্যেরও একটা সীমা আছে। পুরো পরিস্থিতির কারণেই আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে।’ ওয়েবসাইট।মন্দার যোদ্ধা ইউরোপের অন্যান্য দেশের মতো ইতালিতেও চলছে অর্থনৈতিক মন্দা। তবে আশা করা যায়, দ্রুতই মন্দা কাটিয়ে অর্থনীতি স্বাভাবিক গতি ফিরে পাবে ইতালি! দেশের মন্দার বিরুদ্ধে একযোগে যে ঝাঁপিয়ে পড়ছেন ইতালিয়ান ফুটবলাররা! মন্দা চলতে পারে, ফুটবলারদের আয়-রোজগার তো আর কম নয়। ফুটবল খেলে পান কাঁড়ি কাঁড়ি টাকা। সেই টাকারই কিছু অংশ তাঁরা বিনিয়োগ করবেন দেশের মন্দা দূর করতে। আগামী সপ্তাহেই সরকারি বন্ড কিনবেন তাঁরা। এএফপি।