অন্যকলাম
সেখানেও ক্রিকেটসালমান বাট আর মোহাম্মদ আসিফের জেল হওয়ায় খুশিই হয়েছিলেন তাঁরা। কারা? ওয়ান্ডসওয়ার্থ কারাগারের বন্দীরা। এই কারাগারেই যে প্রথমে এসেছিলেন এই দুই ক্রিকেটার। জেলখানার ক্রিকেট দল পেয়েছিল দুই তারকা ক্রিকেটার। খুশি না হওয়ার কারণ আছে! কিন্তু এই সুখ বেশি দিন টিকল না। কারণ তারকা বিবেচনায় আরও উন্নত কারাগারে পাঠানো হয়েছে। ওয়ান্ডসওয়ার্থের বদলে ‘সি’ ক্যাটাগরির ক্যান্টারবুরি কারাগার এখন তাঁদের ঠিকানা। বাট-আসিফকে পেয়ে তাই যতটা খুশি হয়েছিল কারাগারের ক্রিকেট দল, এখন ততটাই হতাশ। বাট-আসিফ অবশ্য এই ‘আরামদায়ক’ কারাগারেও সন্তুষ্ট নন। তাঁরা চান, পাকিস্তানেরই কোনো কারাগারে যেন তাঁদের পাঠানো হয়। ওয়েবসাইট।পরামর্শকআন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ১৯৯টি উইকেট। অফ স্পিন-লেগ স্পিন দুটিতেই সমান পারদর্শী। বোলার হিসেবে সমীহ তাঁকে করতেই হবে। কী নাম সেই বোলারের? শচীন টেন্ডুলকার! ব্যাটিংয়ের কীর্তির কারণে আড়ালেই থাকে টেন্ডুলকারের বোলিংয়ের রেকর্ড। সেটাও কিন্তু মন্দ নয়। আর এখন তো জানা গেল, তাঁর কাছ থেকেই বোলিং টিপস নিয়ে একেবারে পাল্টে গেছেন প্রজ্ঞান ওঝা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ২০ উইকেট নেওয়া এই তরুণ নিজেই জানিয়েছেন, তাঁর বদলে যাওয়ার পেছনে আছে টেন্ডুলকারের পরামর্শ। ২০ উইকেটের ১০-১৫টিই নাকি টেন্ডুলকারের পরামর্শের গুণে পেয়েছেন তিনি! ওয়েবসাইট।ডাকাতিকোনো কিছু না হারাতে চাইলে ফুটবলারদের স্ত্রী-বান্ধবীদের উচিত এখন থেকে বাড়তি সতর্ক হয়ে বাইরে বেরোনো! একই সপ্তাহের মধ্যে যখন দু-দুজন ফুটবলারের স্ত্রী-বান্ধবী ছিনতাইয়ের শিকার, তখন সাবধান না হয়ে উপায় কী! পরশুই যেমন ইতালির নেপলসে অস্ত্রের মুখে সাধের রোলেক্স ঘড়িটা খুইয়েছেন ইয়ানিনা স্ক্রেপান্তে। নাপোলির আর্জেন্টাইন তারকা এজেকুয়েল লাভেজ্জির বান্ধবীর ঘড়ি ছিনতাইয়ে চার দিন আগে স্লোভাক মিডফিল্ডার মারেক হামসিকের স্ত্রী মার্টিনা ফ্রানোভার গাড়ি নিয়ে গেছে ডাকাতের দল। ঘড়ি তো হারিয়েছেনই, আর্জেন্টাইন মডেল স্ক্রেপান্তে পড়েছেন নেপলসের মানুষের তোপের মুখেও। ঘটনাটা টুইটারে পোস্ট করতে গিয়ে স্ক্রেপান্তে নেপলসকে বর্ণনা করেছিলেন ‘বাজে শহর’ বলে। আর যায় কোথায়! তোপের মুখে টুইটটা মুছে ফেলেছেন। এএফপি।