অন্যকলাম
দর্শক তাঁরাকোর্টের লড়াইটাই মনে করিয়ে দিচ্ছিল এটা টেনিস আর তাঁরা দর্শক। নয়তো পরশু রাতে লন্ডনের ও-টু অ্যারেনা ছিল সেলিব্রিটিদের মিলনমেলা। ক্রিস্টিয়ানো রোনালদো, পিপ্পা মিডলটন—ফেদেরার-সোঙ্গার ফাইনাল দেখতে কে ছিলেন না গ্যালারিতে? ফেদেরারের খেলা দেখতে রিয়ালের পর্তুগিজ তারকা স্পেন থেকে উড়ে এসেছিলেন, বোঝা গেল। কিন্তু পিপ্পা মিডলটনটা কে? ব্রিটিশ রাজপুত্র প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট মিডলটনের বোন। রাজপরিবারের আত্মীয় পিপ্পা আবার তাঁর বন্ধুটিকে নিয়ে বসেছিলেন গ্যালারির সামনের সারিতে। ফুটবলার রবার্ট পিরেস, গ্যারেথ বেল, আন্দ্রেই আরশাভিন, নানি, ক্রিস স্মলিং তো ছিলেনই, ছিলেন লন্ডনের মেয়র বরিস জনসন, ব্রিটিশ মডেল লিলি কোলও। ওয়েবসাইট।গুজবগুঞ্জন উড়িয়ে দিলেন রোনালদো। কিসের গুঞ্জন? খবর ছিল, রিকার্ডো টিসেরার পরিবর্তে ২০১৪ বিশ্বকাপ ফুটবলের আয়োজক কমিটির প্রধান হচ্ছেন রোনালদো। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি টিসেরা নিজেই নাকি আমন্ত্রণ জানিয়েছেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলের মালিককে। টিসেরার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ জন্যই নাকি রোনালদোর হাতে দায়িত্ব সঁপতে চান টিসেরা। কিন্তু রোনালদো বলছেন, ‘আমি এসবের কিছুই জানি না। পুরো ব্যাপারটিতে আমি বিস্মিত।’ ওয়েবসাইট।মাথায় হাতজুয়াড়িদের মাথায় হাত! মুম্বাই টেস্টে তাঁদের খোয়া গেছে এক হাজার ৪০০ কোটি রুপি। এর এক হাজার কোটি রুপি গেছে শেষ দিনের চরম নাটকীয়তায় টেস্ট ড্র হওয়ায়। বাকি ৪০০ কোটি রুপি গেছে শচীন টেন্ডুলকারের সেঞ্চুরি না হওয়ায়। মুম্বাই টেস্টে বাজির দর বদলেছে বারবার। শুরুতে ছিল একরকম, ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ৫৯০ করার পর আরেক রকম। উইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ১৩৪ রানে অলআউট হলে আবার বদল, শেষ ওভারের আগে আরেকবার। এই সময়ই ভারতের জয়ের পক্ষে এক হাজার কোটি রুপি বাজি ধরা হয়। আর টেন্ডুলকারের সেঞ্চুরির পক্ষে বাজি ছিল ৪ কোটি রুপি। টেন্ডুলকারের সেঞ্চুরি হয়নি, ভারতও জেতেনি। বাজিকরদের পোয়াবারো! ওয়েবসাইট।