অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থদণ্ডমনের কথা টুইট করে ফেঁসে গেলেন ব্রাজিলের স্ট্রাইকার নেইমার। ক্ষতিপূরণ হিসেবে রেফারি মেইরা রিচ্চিকে ছয় হাজার ইউরো দিতে হবে তাঁকে। গত বছর ব্রাজিলিয়ান লিগে ভিক্টোরিয়ার বিপক্ষে ম্যাচ হারার পর নেইমারের ক্ষোভটা পড়েছিল রেফারির ওপর। সান্তোসের বিপক্ষে পেনাল্টি দেওয়ায় নেইমার টুইটারে ‘সান্তোস সব সময়ই রেফারিদের হাতে ক্ষতিগ্রস্ত’ লিখে রিচ্চিকে প্রকারান্তরে ‘চোর’ ঠাওরেছিলেন। এই অপরাধেই তাঁর অর্থদণ্ড। অবশ্য নেইমারের দাবি ছিল, টুইটটা তাঁর নয়, তাঁর কোনো বন্ধু করেছিলেন। কিন্তু দাবিটা ধোপে টিকল না। ওয়েবসাইট।রুপালি পর্দায়হলিউডের পর্দায় টেনিস তারকার উপস্থিতি নতুন নয়। জেমস বন্ডের একটি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন ভারতীয় সাবেক টেনিস খেলোয়াড় বিজয় অমৃতরাজ। এবার সেই পথ অনুসরণ করলেন নোভাক জোকোভিচ। শীর্ষ তারকা সিলভেস্টার স্ট্যালনের তারকাবহুল ছবি এক্সপেন্ডাবলস টু-তে অভিনয় করেছেন। চরিত্রটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ। আগামী আগস্টে মুক্তি পাবে ছবিটি। এএফপি।রেকর্ডের হাতছানি২০১২ লন্ডন অলিম্পিকের সাঁতারপুলে নাকি টুপটাপ করে ঝরে পড়বে রেকর্ড! কারণ আবার বৈধতা পাচ্ছে সেই সাঁতার পোশাক। ২০০৯ সালে স্পিডো নামে তৈরি বিশেষ সাঁতার পোশাক তোলপাড় তুলেছিল। ওটা পরে ২০০৯ রোম বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে সাঁতারুরা মেতে উঠেছিলেন রেকর্ড গড়ার খেলায়। ওই আসরেই রেকর্ড হয়েছিল ৪০টি! পরে ওই সাঁতার পোশাক নিষিদ্ধ করে ফিনা। কিন্তু লন্ডন অলিম্পিকে নিষেধাজ্ঞা নেই। বেইজিং অলিম্পিকে ৮টি সোনাজয়ী মাইকেল ফেল্পেসর তাই ভবিষ্যদ্বাণী, আবারও রেকর্ড হবে মুড়িমুড়কির মতো! রয়টার্স।