অন্যকলাম
থুতু কাণ্ডযেখানে-সেখানে থুতু ফেলবেন না। ফুটবল মাঠে তো অবশ্যই নয়। যেখানে-যেখানে থুতু ফেললে রোগজীবাণু বৃদ্ধি পায়। আর ফুটবল মাঠে কী হতে পারে সেটা এখন হাড়ে হাড়ে বুঝছেন রাফায়েল মউরা। ব্রাজিলের ফ্লুমিনেন্সের এই স্ট্রাইকার প্রতিপক্ষের গায়ে থুতু দিয়ে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন। ঘটনা গত অক্টোবরের। নগর প্রতিদ্বন্দ্বী ফ্লামেঙ্গোর সঙ্গে তীব্র উত্তেজনাকর ম্যাচটিতে ৩-২ গোলে হারে ফ্লুমিনেন্স। ম্যাচ শেষে ফেরার পথে ফ্লামেঙ্গোর রেনাতো আব্রিউয়ের গায়ে থুতু ছেটান মউরা। তাঁর কোচও নিষিদ্ধ হয়েছেন ৫ ম্যাচ। রেফারিকে অপমান করা এবং লাল কার্ড দেখার পরও ডাগ-আউট না ছাড়ায় এই শাস্তি। রয়টার্স।ছোরা উদ্ধারঅনুশীলন মাঠে ছোরা! চমকে ওঠার মতোই খবর। চমকে উঠেছেন চেলসির কর্মকর্তারাও। ইংলিশ ক্লাবটির কবহাম অনুশীলন কমপ্লেক্সে ৭ ইঞ্চি লম্বা একটা ছোরা খুঁজে পেয়েছেন পরিচ্ছন্নতা কর্মীরা। এ মাঠটি চেলসির বয়সভিত্তিক দলগুলো ব্যবহার করে, মাঝেমধ্যে ব্যবহার করেন তোরেস-ল্যাম্পার্ডদের মতো তারকারাও। ড্রেসিংরুমে এই ছোরা কীভাবে এল সেই তদন্ত করছে চেলসি। ডেকে পাঠানো হয়েছে অনূর্ধ্ব-১৮ বছর বয়সী ফুটবলারদের। সঙ্গে এমন ছোরা থাকলে সেটার পরিণাম কত ভয়াবহ হতে পারে, সেটাই বোঝানো হয়েছে উঠতি ফুটবলারদের। ওয়েবসাইট।জীবনবিমাবিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড। তাদের কাজ-কারবারও হবে সে রকম। তার পরও বিস্মিত হতেই হচ্ছে। ভারত যে চুক্তিভূত সব খেলোয়াড়ের জীবনবিমা করিয়েছে বছরে আড়াই কোটি রুপির পলিসি দিয়ে! ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর বর্বর হামলার পর প্রেক্ষাপট একেবারেই পাল্টে গেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডও এরপর বিমার পরিমাণ বাড়িয়েছে ২৫ গুণ। আগে যেখানে বিমার পরিমাণ ছিল ১০ লাখ এখন সেটাই আড়াই কোটি! বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তির অন্তর্ভুক্ত সব খেলোয়াড়েরই এই বিমা করানো হচ্ছে। তিনটি ভিন্ন ভিন্ন গ্রেডে ৩৭ জন খেলোয়াড় বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ। তবে বিমার ক্ষেত্রে কোনো গ্রেড করা হয়নি। সবার বিমাই সমান অঙ্কের। ওয়েবসাইট।