অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনঝির স্বপ্ন!বার্সেলোনা থেকে লিওনেল মেসিকে ছাড়িয়ে আনা সম্ভব? ‘কেন নয়? অসম্ভব বলে কিছু নেই’—উত্তরটা যাঁর, তিনি মেসিরই সাবেক বার্সেলোনা সতীর্থ স্যামুয়েল ইতো। রাশিয়ার আনঝি মাখাচকালায় যোগ দিয়ে সর্বাধিক পারিশ্রমিক পাওয়া ফুটবলারে পরিণত হওয়া ইতো জানাচ্ছেন, আনঝির মালিক সুলিমান কেরিমভের যদি কারও ওপর চোখ পড়ে, টাকা কোনো ব্যাপারই নয়। যাঁকে পছন্দ, তাঁকে কেনার ক্ষমতা আনঝি মালিকের আছে। আর ধনকুবের সুলিমান কেরিমভের দলে এখন খেলতে চান অনেকেই। ইতোর ভাষায়, ‘ক্লাবের সঙ্গে সমস্যা হলে কয়েক বছর আগেও যারা চেলসির সঙ্গে যোগাযোগ করত, তারা এখন যোগাযোগ করে আনঝির সঙ্গে।’ ওয়েবসাইট।সেই দিনটেন্ডুলকারের ১০০তম সেঞ্চুরির অপেক্ষায় কি শুধু ক্রিকেটামোদীরাই? না। অপেক্ষার প্রহর গুনছেন ওপাস মিডিয়া গ্রুপও। টেন্ডুলকারের জীবনের নানা ঘটনা নিয়ে একটা স্বতন্ত্র বই রচনা করা হচ্ছে তাঁর শ্রদ্ধায়, নাম টেন্ডুলকার ওপাস। চার বছর ধরে কাজ করে গ্রুপটি এখন বইটি প্রকাশের অপেক্ষায়। অপেক্ষার সমাপ্তি হবে টেন্ডুলকারের শততম সেঞ্চুরির দিন, ওই দিনই যে প্রকাশ করা হবে বইটি! ধারণা করা হচ্ছে, এটি টেন্ডুলকারের সমর্থকদের কাছে ‘ধর্মগ্রন্থের’ সমান মর্যাদা পাবে! সাত শর বেশি পৃষ্ঠার বইটির ওজন ৩৭ কেজি। কখনো প্রকাশিত হয়নি এমন সাক্ষাৎকার, মূল্যবান ছবি এবং অটোগ্রাফ দিয়ে সাজানো হয়েছে এটি। ওয়েবসাইট।রোনালদো-কাণ্ডমাঠ ও মাঠের বাইরে ক্রিস্টিয়ানো রোনালদো বহু আলোচিত এক নাম। বিতর্কিতও। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকার বিরুদ্ধে গত রোববার অভিযোগ উঠল লিসবনের রাস্তায় ১৭ বছর বয়সী এক মেয়েকে আক্রমণের। ঘটনা হলো, সারা পারদাল নামে একটি মেয়ে তার গাড়িতে বসে রোনালদোর ছবি তুলছিল ভিডিও ক্যামেরায়। তখনই রোনালদো তাঁর ফেরারিটি চালিয়ে এসে মেয়েটিকে ‘আক্রমণ’ করেন। গাড়ি থেকে বেরিয়ে রোনালদো মেয়েটির গাড়ির কাছে গিয়ে জানালায় লাথি মারতে থাকেন। এতে গাড়ির জানালা ভেঙেছে, মেয়েটি আহতও হয়েছে। তাকে যেতে হয়েছে হাসপাতালে। রোনালদো অবশ্য পরে ক্ষমা চেয়েছেন। কিন্তু বিষয়টি শেষ পর্যন্ত গড়িয়েছে আদালতে। ওয়েবসাইট।