অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডোপ পরীক্ষাবন্ধু ডেভিড ফেরারের সঙ্গে রাফায়েল নাদালকেও দিতে হলো ডোপ পরীক্ষা। যত বড় তারকাই হোন, ডোপ পরীক্ষার সামনে পড়তে পারেন। খেলার পরিচ্ছন্ন ভাবমূর্তি ধরে রাখতেই পরীক্ষাটা করা হয়। কিন্তু প্রশ্ন উঠেছে, তাঁদের পরীক্ষা নেওয়ার ধরন দেখে। পরশু ডেভিস কাপের ফাইনালে দ্বৈতে আর্জেন্টিনার নালবানডিয়ান ও শোয়াঙ্কের বিপক্ষে খেলছিল স্পেনের লোপেজ-ভারদাস্কো জুটি। মুগ্ধ হয়ে দুই সতীর্থের খেলা দেখছিলেন নাদাল-ফেরার। কিন্তু ম্যাচের মাঝখানে পড়ে ডোপ পরীক্ষার ডাক! তাঁদের প্রশ্ন, আগে বা পরে নিলে কি হতো না? ‘সব খেলোয়াড়ই চায় খেলাটি পরিচ্ছন্ন থাক। কিন্তু যেভাবে এটা করা হলো তা ঠিক নয়’—বলেছেন ক্ষুব্ধ নাদাল। এএফপি।