অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বসেরা ইব্রাএ মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার কে? কেউ হয়তো বলবেন লিওনেল মেসি, কেউ বলবেন ক্রিস্টিয়ানো রোনালদো। কারও চোখে সেরা জাভি কিংবা ইনিয়েস্তা। কিন্তু একজনের কাছে সময়ের সেরা ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচ। সেই একজন অন্য কেউ নন, ইব্রা স্বয়ং। মেসি, রোনালদোরা যখন ব্যালন ডি’অর পুরস্কারের মঞ্চে ওঠার প্রস্তুতি নিচ্ছেন, তখন ইব্রা পেটাচ্ছেন নিজের ঢোল। টেলিফুট নামের এক ওয়েবসাইটে প্রথমে মেসির প্রশংসাই করেছিলেন এসি মিলানের সুইডিশ স্ট্রাইকার। কিন্তু মেসি ও রোনালদোর মধ্যে তুলনা আসতেই ইব্রা বলে বসলেন, ‘আমার মনে হয় আমিই সেরা। আর এটা প্রমাণ করার জন্য আমার ব্যালন ডি’অর জেতার দরকার নেই।’ ওয়েবসাইট। নিখোঁজ সংবাদএকটি কুকুর হারিয়ে গেছে। ১৫ মাস বয়সী কুকরটির নাম উডি। স্প্রিংগার-ককার সংকরজাত কুকুরটির জন্য ঘুম নেই ইয়ান বোথাম-তনয় লিয়াম ও তাঁর বান্ধবী এমা সেইলের। কুকুরটির সন্ধান দিতে পারলে পুরস্কার পাবেন ৫ হাজার পাউন্ড। প্রিয় কুকুরটিকে হারিয়ে শোকাতুর দুই মালিক দ্বিগুণ করে দিয়েছেন পুরস্কারের অর্থ। উডি নিখোঁজ প্রায় ১৫ দিন। প্রথমে পুরস্কার ঘোষণা করা হয়েছিল আড়াই হাজার পাউন্ড, তাতে কাজ না হওয়াতেই দ্বিগুণ অর্থ পুরস্কার। কুকুরটির জন্য প্রতিটি মুহূর্তেই মন কাঁদছে এমার, ‘ও আমার সন্তানের মতো। বিশেষ প্রকৃতির কোনো মানুষের পক্ষেই শান্ত এই প্রাণীটির ক্ষতি করা সম্ভব।’ ওয়েবসাইট।