অন্যকলাম
সিধুর কাণ্ড‘আমাকে চেনো না! আমি হলাম নিউজিল্যান্ডের ক্রিকেট’—মাতাল অবস্থায় এক পানশালার কর্মীদের বলেছিলেন জেসি রাইডার। তবে নভজ্যোত সিং সিধু সজ্ঞানে সুস্থ অবস্থায় মাঝেমধ্যে এমন কিছু করেন, মাতাল রাইডারও লজ্জা পেয়ে যাবেন। ভারতের সাবেক ক্রিকেটার, বিজেপির সাংসদ এবার যেমন খবরে এলেন টোল প্লাজায় তুলকালাম বাধিয়ে। পরশু অন্ধ্র প্রদেশের নেলোরে এক অনুষ্ঠানে যোগ দিতে নিজের গাড়িতে করে যাচ্ছিলেন সিধু। সেখানেই চেঞ্চু রামিয়াহ নামের এই নিরাপত্তাকর্মীর সঙ্গে বাদানুবাদ শুরু। রাগের মাথায় রামিয়াহ এবং অন্য এক নিরাপত্তাকর্মীকে জোর করে গাড়িতে তুলে রওনা দেন সিধু। পরে স্থানীয় পুলিশ এসে ঝামেলা মিটমাট করে। ওয়েবসাইট।বালোতেল্লি বলেই...মারিও বালোতেল্লির রাশিটাই খারাপ। এর আগে চোরে ভেঙে দিয়ে গেল প্রিয় মাসেরাতি গাড়িটা। পরে নতুন যে গাড়িটা কিনলেন, সেটাও চালাতে পারলেন মাত্র এক দিন। দ্বিতীয় দিনেই ব্রিটিশ পুলিশের হাতে জব্দ ১ লাখ পাউন্ড দামের বিলাসবহুল গাড়িটি। ম্যানচেস্টার সিটির ইতালিয়ান স্ট্রাইকার অবশ্য দাবি করেছেন, এবার কোনো অন্যায় তিনি করেননি। অবৈধ গতিতে গাড়িও চালাননি। কাগজপত্রও সব ঠিকঠাক আছে! বালোতেল্লির দাবি যদি সত্যি হলে পুলিশ খামোখা তাঁরই গাড়ি কেন জব্দ করবে এটা এক রহস্য। নিশ্চয়ই কোথাও না কোথাও ঘাপলা আছে! নাকি তাঁর ‘ব্যাড বয়’ পরিচিতি আছে বলেই সন্দেহের বশে...। ওয়েবসাইট।