অন্যকলাম
ধোনিকে হুমকিওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেই। তাই বলে একেবারেই বিশ্রামে নেই মহেন্দ্র সিং ধোনি। প্রস্তুতি নিচ্ছেন অস্ট্রেলিয়া সফরের। সেই প্রস্তুতিতে এবার ঘটল বিঘ্ন। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ককে হত্যার হুমকি দিয়েছে মাওবাদীরা! কদিন আগে স্ত্রী সাক্ষীকে নিয়ে নিজের শহর রাঁচিতে আসেন ধোনি। হঠাৎ করে পরশু থেকে তাঁর নিরাপত্তা বাড়িয়ে দেয় স্থানীয় পুলিশ। খোঁজ নিতেই জানা যায়, মাওবাদী ও বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা নাকি ধোনির প্রাণনাশের হুমকি দিয়েছে! তাই তাঁর বাড়তি নিরাপত্তা। ধোনি বলে কথা! ওয়েবসাইট। সাংসদ সাফিন‘সুদর্শন, স্মার্ট, বাচনভঙ্গিও দারুণ; রাজনীতিতে উন্নতির ভালো সম্ভাবনা আছে ওর’—মারাত সাফিন রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পরই তাঁর সম্পর্কে বলেছিলেন পিট সাম্প্রাস। আর যখন দুমায় এলেন জয়ী হয়ে, একসময়ের কোর্টের প্রতিদ্বন্দ্বী সম্পর্কে আরেকটা ভবিষ্যদ্বাণী করলেন আমেরিকান টেনিস গ্রেট, ‘২০ বছরের মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট হবে মারাত।’ তা হোন বা না হোন, মস্কো থেকে ৫০০ কিলোমিটার দূরের নিজনি নভগরোদ আসনে জয়ী হয়ে সাফিন জানিয়েছেন তিনি তাকাচ্ছেন দূরে, ‘বাণিজ্যিক প্রচারণায় থেকে সেলিব্রিটির ভাবমূর্তি ধরে রাখতে পারতাম আমি। কিন্তু ওটা আমার জন্য নয়। এটা নতুন জীবন।’ ওয়েবসাইট।