অন্যকলাম
বাড়ল দরএক ডাবল সেঞ্চুরি করেই কোটিপতি, তা-ও এক-দুই কোটি নয়, ১০ কোটি! বীরেন্দর শেবাগের দুয়ারে এখন বিজ্ঞাপন নির্মাতাদের ভিড়। পরশু ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করার পর ‘বীরু’র দাম আর চাহিদা দুটোই বেড়েছে। পণ্য দূতিয়াল হিসেবে শেবাগ এখন যাকে বলে হট কেক। কমপক্ষে চার থেকে পাঁচটি বড় অঙ্কের চুক্তি অপেক্ষা করছে শেবাগের ‘হ্যাঁ’ শোনার। বছরে যে চুক্তিগুলো থেকে ১০ কোটি রুপি বাড়তি আয় হবে এই মারকুটে ব্যাটসম্যানের। শেবাগের পণ্য দূতিয়ালি চুক্তিগুলো দেখভাল করে সুনীল গাভাস্কারের পিএমজি। এই সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা মেলরি ডি’সুজার কাছ থেকে পাওয়া গেছে এসব তথ্য। ওয়েবসাইট।গলফার গ্রিনিজআগে হাতে ছিল ব্যাট। লক্ষ্য ছিল ক্রিকেট বল। ব্যাট ছেড়েছেন অনেক আগে। এখন শখের বশে খেলেন গলফ। তবে সেখানেও দারুণ করছেন গর্ডন গ্রিনিজ। ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি সম্প্রতি পোর্ট অব স্পেনে আয়োজিত সেলিব্রেটিং লাইফ এইডস গলফ টুর্নামেন্ট জিতেছেন। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কোচ এই টুর্নামেন্টে জুটি বেঁধেছিলেন ত্রিনিদাদের গলফার কার্লো বেনেসের সঙ্গে। পারের থেকে ১৩ শট কম খেলে প্রথম হয়েছে এই জুটি। টুর্নামেন্ট থেকে পাওয়া সব অর্থ ব্যয় করা হবে এইডস আক্রান্ত ব্যক্তিদের কল্যাণে। ওয়েবসাইট।মারের মাব্রিটেনের ফেড কাপ দলের ‘নন-প্লেয়িং ক্যাপ্টেন’ হলেন জুডি মারে। নামের সঙ্গে অ্যান্ডি মারের যোগসূত্র খুঁজে পাচ্ছেন তো? হ্যাঁ, জুডি বিশ্বের চার নম্বর টেনিস তারকা মারের মা। যিনি তাঁর তারকাপুত্র অ্যান্ডিকেও সাহায্য করেছেন। আগামী ১-৪ ফেব্রুয়ারি ইসরায়েলে অনুষ্ঠেয় টুর্নামেন্টে ব্রিটেন খেলবে ইউরো-আফ্রিকা অঞ্চলের এক নম্বর গ্রুপে। শুধু ফেড কাপ দলের অধিনায়কত্বই করবেন না জুডি। কাজ করবেন লন টেনিস অ্যাসোসিয়েশনের খেলোয়াড় দলের পরামর্শক হিসেবেও, সহযোগিতা করবেন ব্রিটেনের প্রতিশ্রুতিশীল মহিলা কোচদের। ‘দেশের প্রতিনিধিত্ব করাটা আমার জন্য বিশাল সম্মানের এবং বর্তমান চ্যালেঞ্জটা খুবই রোমাঞ্চকর’—বলেছেন জুডি। এএফপি।