অন্যকলাম
নাদালের ভোটএবারের ফিফা-ব্যালন ডি’অর কে জিতবেন, মেসি নাকি রোনালদো? রাফায়েল নাদাল কিন্তু চান, মেসি-রোনালদোকে হারিয়ে পুরস্কারটা জিতুন জাভি। ‘আশা করি, ব্যালন ডি’অর জিতবে জাভি’—বলেছেন নাদাল। দেশপ্রেম থেকেই এমনটা চাইছেন বিশ্বের দুই নম্বর টেনিস তারকা। স্বদেশির হাতে পুরস্কারটা উঠলে গর্বে তো তাঁরও বুকটা ফুলে উঠবে। তবে দেশের টান টানলেও নাদালের চাওয়া অমূলকও নয়। মেসি-রোনালদোর সঙ্গে তিনজনের ছোট্ট তালিকায় আছেন দুর্দান্ত মৌসুম কাটানো জাভিও। ছিলেন গত বছরও। নিজের প্রত্যাশার পক্ষে নাদালের যুক্তি, ‘একজন স্প্যানিশ হিসেবে আমি জাভির কথা বলব। অবিশ্বাস্য ক্যারিয়ার তার এবং এটা তার প্রাপ্য।’ ওয়েবসাইট।তাঁর ভয়এই সময়ের লাইট ওয়েল্টারওয়েট বক্সিংয়ে তাঁকেই সেরা মানছে সবাই। ব্রিটিশ এই তরুণ ক্যারিয়ারের ২৭ লড়াইয়ের ২৬টিই জিতেছেন। ১৮ জয় প্রতিপক্ষকে নকআউট করে দিয়ে! সেই আমির খান কাকে সবচেয়ে বেশি ভয় পান জানেন? নিজের মাকে! ‘এই পৃথিবীর কিছু বাঘা বাঘা মানুষের সঙ্গে আমি লড়েছি। কিন্তু বিশ্বাস করুন, এদের কেউ নয়, আমার মা-ই সবচেয়ে কঠিন। সেই ছোটবেলা থেকেই তাঁর কড়া শাসনে বড় হয়েছি। বাড়িতে যদি তিনি কোনো কাজ করার নির্দেশ দেন, সেটা অমান্য করার কোনো উপায় নেই’—শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামার আগে বলেছেন আমির। গতকাল যুক্তরাষ্ট্রে ল্যামন্ট পিটারসনের সঙ্গে হয়ে গেছে তাঁর লড়াই। ওয়েবসাইট। পরামর্শকাউকে পরামর্শ দিতে চাইলে এমন পরামর্শ দিন, যা তার কাজে লাগে এবং মেনে চলা সহজ হয়! মেনে চলা ঠিক সহজ হবে কি না, বলা মুশকিল। তবে ভিভ রিচার্ডস রিকি পন্টিংকে দারুণ পরামর্শই দিলেন। অনেক দিন ধরেই পন্টিংয়ের অবসরের দাবি উঠেছে অস্ট্রেলিয়ায়। সেই দাবির সঙ্গে গলা মিলিয়েছেন পন্টিংয়ের সাবেক সতীর্থরাও। কিন্তু রিচার্ডসের পরামর্শ, বাইরের কথা পন্টিংয়ের কানে তোলাই উচিত নয়। ‘আমি সবই শুনছি, সে এখনই সরে দাঁড়াক, অবসরে যাক। এসব ওর কানে তোলাই ঠিক নয়। আমি এখনো ওর ব্যাটিং দেখতে ভালোবাসি।’—বলেছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি। ওয়েবসাইট।