অন্যকলাম
সাফল্যের রহস্যউইকেটে গিয়ে মনঃসংযোগ ধরে রাখতে এখন থেকে ব্যাটসম্যানরা না কিশোর কুমারের গান গাওয়া শুরু করেন! সেদিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ইতিহাসের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে শেবাগ করেছেন ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি। টেন্ডুলকারকে টপকে গড়েছেন বিশ্ব রেকর্ড। ১৪৯ বলে ২১৯ রানের বিস্ফোরক ইনিংসটি খেলার পথে মনঃসংযোগ ধরে রাখতে শেবাগ উইকেটে কী করেছে জানেন? কিশোর কুমারের গান গেয়েছেন! সত্যিই তাই। ওই ইনিংসের পথে ১৪০ রানের এক জুটির শেবাগের সঙ্গী ছিলেন রায়না। রায়নাই বলেছেন, ‘ওই দিন সে কিশোর কুমারের গাই গাইছিল। কোনো রকম টেনশনই সে অনুভব করেনি।’ ওয়েবসাইট।আনেলকার ঠিকানাটাকাই আসল। বেশি বেশি টাকা পেলে সমুদ্রের নিচে খেলতেও মানা নেই! ঠিক এতটা না হলেও ক্যারিয়ারের পড়ন্ত বেলায় যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার কিংবা মধ্যপ্রাচ্যের ক্লাবে যোগ দিয়ে পেলে, বেকহাম, ক্যানাভারো, থিয়েরি অঁরিদের মতো তারকারাও বুঝিয়ে দিয়েছেন টাকার মূল্য। ইন্টার মিলান থেকে রাশিয়ার ক্লাব আনঝি মাখাচকালায় গিয়ে গত গ্রীষ্মে যেমন বুঝি দিয়েছেন স্যামুয়েল ইতো। নিকোলাস আনেলকা গড়তে যাচ্ছেন এর চেয়েও বড় উদাহরণ। ফ্রান্সের ৩২ বছর বয়সী এই স্ট্রাইকার চেলসি ছেড়ে যোগ দিতে যাচ্ছেন সাংহাই শেনহুয়ায়! চীনা ক্লাবটিই জানিয়েছে, আনেলকার সঙ্গে কথা পাকা, এখন শুধু চুক্তিপত্রে সই করার অপেক্ষা। ওয়েবসাইট।এখনো হেইডেন!কল্পনা করুন—গায়ে অস্ট্রেলিয়ার রঙিন পোশাক চাপিয়ে টি-টোয়েন্টি ক্রিকেট খেলছেন ম্যাথু হেইডেন! গুরুজনের কথা শিরোধার্য মেনে হেইডেন যদি জক ক্যাম্পবেলের অনুরোধ রাখেন, এমন দৃশ্য দেখা যেতে পারে বাস্তবেও। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সাবেক সাপোর্ট স্টাফ হেইডেনের ফিটনেস গুরু ক্যাম্পবেল বলছেন, হেইডেনের অবশ্যই অবসর থেকে ফিরে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা উচিত। ২০০৭ সালে টি-টোয়েন্টি, ২০০৮-এ ওয়ানডে এবং ২০০৯-এ টেস্টকে বিদায় জানানো ৪০ বছর বয়সী হেইডেন ব্রিসবেন হিটের হয়ে ‘বিগ ব্যাশ’ লিগে খেলবেন। ক্যাম্পবেলের কথা, এখনো ক্রিকেট অস্ট্রেলিয়াকে অনেক কিছু দেওয়ার আছে হেইডেনের! ওয়েবসাইট।