অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পী ভাজ্জিবয়স ৩১, ফর্মেও ভাটার টান। সমস্যা নেই! হরভজন সিং জীবনের মোড়টা ঘুরিয়ে নিতে শুরু করেছেন অন্যদিকে। সংগীতশিল্পী হয়ে উঠছেন হরভজন সিং! একটা পাঞ্জাবি গানের রেকর্ডিংও করে ফেলেছেন ভারতীয় অফ স্পিনার, ঘটনাচক্রে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাদ পড়ার পরই। গানটি ভাজ্জি উৎসর্গ করেছেন ‘মা’কে, যাঁর স্থান তাঁর কাছে ঈশ্বরেরও ওপরে! পাঞ্জাবি গায়ক লক্ষ্মীন্দর লাকির সঙ্গে গাওয়া অ্যালবাম বাজারে আসবে আগামী মে মাসে, ‘মা দিবসে’। ওয়েবসাইট।এবার দ্রগবাতবে কি চেলসির ঘর খালি করার পণই করেছে সাংহাই শেনহুয়া? চেলসি-ছাড়া করে নিকোলাস আনেলকার সঙ্গে শেষ পর্যন্ত চুক্তি করেই ছাড়ল চীনের ক্লাবটি। ফরাসি তারকার সঙ্গে শেনহুয়ার চুক্তিটা দুই বছরের। আনেলকা-পর্ব শেষে চীনা ক্লাবটির চোখ এবার দিদিয়ের দ্রগবার ওপর। শেনহুয়ার পরিচালক ঝোউ জুন বলেছেন, দ্রগবার সঙ্গে এরই মধ্যে কথা হয়েছে তাদের। আইভরিয়ান তারকা চেলসি ছাড়তে রাজি হলে লোভনীয় চুক্তিই অপেক্ষা করবে তাঁর জন্য! ওয়েবসাইট।