অন্যকলাম
গোল না করে...মানুষ গোল করে বিখ্যাত হয়। এডগার প্রিব রাতারাতি বিখ্যাত হয়ে গেলেন গোল মিস করে! সত্যিই তাই। গোলটা মিস করায় গ্রুথার ফুয়ের্থের ২১ বছর বয়সী মিডফিল্ডারের নাম জার্মানদের ঘরে ঘরে। হবেন না, মিসটাও যে করেছেন অবিশ্বাস্য! সেদিন জার্মানির দ্বিতীয় বিভাগের খেলায় এইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের গোলরক্ষক ওকা নিকোলোভকেও কাটানোর পর তাঁর সামনে কেবলই ফাঁকা জাল। কিন্তু ৩ মিটার দূর থেকে প্রিবের শট জালে নয়, প্রতিহত পোস্টে! দৃশ্যটি ভিডিওতে দেখতে ইন্টারনেটে হুমড়ি খেয়ে পড়ে মানুষ। ‘আমি যেন হাজার বার মরে যাচ্ছি’—নিজেও কষ্ট পাচ্ছেন জানিয়ে প্রিব বলেছেন, ‘আমি ম্যাচটা (০-০ ড্র) মীমাংসা করতে পারতাম। কিন্তু ফুটবল ঈশ্বরই তা চায়নি।’ রয়টার্স।রুনিকে হুমকিবেশি দিন হয়নি, এক প্রতারকের হাত থেকে মুক্তি পেয়েছেন। বেশ কিছুদিন ধরে ওই প্রতারক ব্ল্যাকমেইলের হুমকি দিয়ে আসছিল ওয়েইন রুনিকে। ইংলিশ ফুটবল তারকার ওই বিপদ কাটতে না কাটতেই নতুন ঝামেলা। রুনির স্ত্রী কলিনের কাছে পাঁচ হাজার পাউন্ড দাবি করেছে কয়েকজন প্রতারক। অস্ত্র হিসেবে তাদের কাছে আছে রুনি দম্পতির হারিয়ে যাওয়া একটা ক্যামেরা; যে ক্যামেরায় এই দম্পতির প্রায় ৪০০টির মতো ব্যক্তিগত ও পারিবারিক ছবি আছে। ঠিক সময়ে টাকা না দিলে ছবিগুলো ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছে প্রতারকেরা। গত বছরের মে মাসে ক্যামেরাটি হারিয়ে গিয়েছিল। রুনি এখন কী করবেন! ওয়েবসাইট।চোরের উৎপাতদিনটাই অশুভ ছিল। নয়তো পরপর দু-দুজন ভারতীয় ক্রিকেটার কেন চুরির শিকার হবেন! প্রথমে হরভজন সিংয়ের গাড়ির কাচ ভেঙে কে বা কারা তাঁর ক্রেডিট কার্ড, পাসপোর্ট আর ড্রাইভিং লাইসেন্স নিয়ে গেছে। পাঞ্জাব-দিল্লি মহাসড়কের পাশে গাড়ি থামিয়ে একটি কফির দোকানে গিয়েছিলেন ভারতীয় স্পিনার। তিন মিনিটও হয়নি, কফি নিয়ে ফিরে এসে দেখেন এই কাণ্ড! ওদিকে ভারতীয় দলের আরেক বোলার প্রাভিন কুমারের বাড়িতেও চুরি হয়েছে! চোর বাবাজি আর কিছু নয়, নিয়ে গেছে একটা রিভলবার! খোয়া যাওয়া জিনিসটি অস্ত্র বলেই এটার অপব্যবহার নিয়ে চিন্তিত এই পেসার। ওয়েবসাইট।