অন্যকলাম
আগমনএসে গেছে তাঁর ভাই। কার ভাই? সরফরাজ খানের। দুই বছর আগে আন্তস্কুল প্রতিযোগিতায় ১২ বছর বয়সে সরফরাজ ভেঙেছিলেন শচীন টেন্ডুলকারের অপরাজিত ৩২৬ রানের রেকর্ড। করেছিল ৪৩৮ রান! আঞ্জুমান-ই-ইসলাম আল্লানা ইংলিশ স্কুলের হয়ে কাল তাঁর ভাই মুশির খানের অভিষেক হলো আন্তস্কুল জাইলস শিল্ড অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টে, মাত্র ৬ বছর নয় মাস বয়সে! টুর্নামেন্টের ১১৪ বছরের ইতিহাসে সম্ভবত সবচেয়ে কম বয়সে অভিষেক। অভিষেকটা অবশ্য স্মরণযোগ্য কিছু নয়, ব্যাট হাতে করেছে ৩ রান, উইকেটশূন্য। তার বাবা, মুম্বাইয়ের ক্রিকেটার ইকবাল আবদুল্লাহ, কামরান খানদের কোচ নওশাদ খান অবশ্য খুব আশাবাদী, ছোট ছেলেটি দারুণ কিছু করবে। ওয়েবসাইট।অভিনেতা বেকহামএলএ গ্যালাক্সির সঙ্গে চুক্তি শেষ হলেও অনেক ক্লাবই তাঁকে দলে নিতে আগ্রহী। কিন্তু ‘বুড়ো’ ডেভিড বেকহাম চাইলে সবার আগ্রহে জল ঢেলে বুট জোড়া তুলে রাখতে পারেন! ক্যারিয়ারের আরেক অধ্যায়ের দুয়ার যে তাঁর সামনে খোলাই। ফুটবলার বেকহাম হয়ে যেতে পারেন অভিনেতা। হলিউড তারকা টম ক্রুজ বন্ধু বেকহামকে সঙ্গে নিয়ে একটা ছবি বানাতে চান। ভালো একটা চিত্রনাট্য পেলেই হয়। তাঁরা তো বটেই; তাঁদের স্ত্রী কেটি হোমস ও ভিক্টোরিয়া বেকহামও পরস্পরের বান্ধবী। মিশন ইমপসিবল-এর অভিনেতা ক্রুজ বলেছেন, ‘বেকহামের সঙ্গে চলচ্চিত্রে অভিনয় করতে ভালোই লাগবে আমার।’ বেকহাম ক্রুজকে ফুটবল খেলা শেখাবেন, আর...। ওয়েবসাইট।দাবি২০১২ লন্ডন অলিম্পিকের অন্যতম স্পনসর ভারতীয় কোম্পানি ডাউ কেমিক্যালস। কিন্তু ডাউ কেমিক্যালসকে বাদ দেওয়ার জন্য আয়োজকদের কাছে দাবি জানাবে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ)। কারণ ১৯৮৪ সালের সেই ভোপাল-ট্র্যাজেডি। ইউনিয়ন কার্বাইড নামক একটি প্রতিষ্ঠানের কীটনাশক তৈরির সময় গ্যাস বিস্ফোরিত হয়। মারা যায় ১৫ হাজারের বেশি মানুষ! কয়েক লাখ মানুষ হয় পঙ্গু। কিন্তু এর সঙ্গে ডাউ কেমিক্যালসের সম্পর্ক কী? ভোপাল-ট্র্যাজেডির জন্য দায়ী ইউনিয়ন কার্বাইডের মালিকানা ২০০১ সালে কিনে নিয়েছে ডাউ কেমিক্যালস। যেহেতু ইউনিয়ন কার্বাইড এখন ডাউ কেমিক্যালসের অঙ্গপ্রতিষ্ঠান, সুতরাং অতীত কর্মের দায়ও এই কোম্পানির। যুক্তি দিয়েছে আইওএ। ওয়েবসাইট।