অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধুত্বছাড়াছাড়ি হয়ে গেছে তাঁদের। ভারত-পাকিস্তানের ‘শান্তি জুটি’খ্যাত রোহান বোপান্না এবং আইসাম-উল হক কুরেশি আলাদা হয়ে টেনিস সার্কিটে গড়ে তুলেছেন নতুন জুটি। কিন্তু কোর্টের বাইরে তাঁরা এখনো বন্ধু; বৈরী দুই দেশের মৈত্রীর প্রতীক। এর যথার্থতা প্রমাণ করতেই যেন কুরেশির বিয়ে উপলক্ষে আগেভাগেই লাহোরে তাঁদের বাড়িতে গিয়ে হাজির বোপান্না। বন্ধুর বিয়েতে গিয়ে খুব খুশি। ডুবে আছেন সেই আনন্দে। তাই তাঁকে যখন জিজ্ঞেস করা হলো, কোর্টে ছাড়াছাড়ি কেন? বোপান্না এ নিয়ে কথা বলতেই রাজি হলেন না, ‘এটা আমার বন্ধুর সবচেয়ে আনন্দের সময়। এটা উপভোগ করতে দিন।’ ওয়েবসাইট।চীনের ‘আনঝি’!সাংহাই শেনহুয়া যেন চীনের আনঝি মাখাচকালা! রবার্তো কার্লোস, স্যামুয়েল ইতোর মতো ফুটবলারকে দলে টেনে বেশ আলোচিত রুশ ক্লাব আনঝি। এবার একই কারণে আলোচিত চীনের সাংহাই শেনহুয়া। চেলসির ফরাসি স্ট্রাইকার নিকোলাস আনেলকাকে সম্প্রতি দলে টেনেছে তারা। এবার তাদের লক্ষ্য ফুলহাম ও মোনাকোর সাবেক কোচ ফ্রান্সের জ্যাঁ টিগানা। দুই পক্ষই নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। বাকিটা আলোচনার জন্য এ সপ্তাহেই চীনে উড়ে যাবেন টিগানা। রোববারই চুক্তি হয়ে যাবে বলে আশা। আনেলকার পর টিগানা—বিশ্ব ফুটবলে চীনও কী পরাশক্তি হয়ে উঠতে চাইছে! এএফপি।