অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোনালদোর জুতামাঝেমধ্যেই তাঁকে নিয়ে বিতর্ক হয়। কিন্তু এবার যেভাবে বিতর্কে পড়েছেন, তাতে ক্রিস্টিয়ানো রোনালদোও নিশ্চয়ই একটু বিস্মিত। বিতর্ক উঠেছে তাঁর জুতা নিয়ে! রিয়াল মাদ্রিদের এই পর্তুগিজ উইঙ্গারের জন্য নতুন এক জোড়া জুতা বানিয়ে দিয়েছে নাইকি। নাম সিআর মারকিউরাল ভ্যাপার। এই জুতার নকশাটা এমনভাবে করা হয়েছে, এর দিকে তাকিয়ে বিভ্রান্ত হবেন ডিফেন্ডাররা। সাধারণত খেলোয়াড়ের পায়ের দিকে তাকিয়ে শরীরের নড়াচড়ার আগাম অনুমান করে নেন রক্ষণভাগের খেলোয়াড়েরা। কিন্তু রোনালদোর জুতা এই ক্ষেত্রে বিভ্রান্তিকর। এতে রোনালদো অন্যায় সুবিধা পাচ্ছেন বলেই সমালোচনা। নাইকি অবশ্য এসবে কান দিতে নারাজ। তাদের দাবি, নিয়ম মেনেই জুতা বানানো হয়েছে। ওয়েবসাইট।মহসিনকে নোটিশ!ছিলেন প্রধান নির্বাচক। কিন্তু ওয়াকার ইউনুসের আকস্মিক পদত্যাগে বাড়তি দায়িত্ব চাপল কোচের। কোচ হিসেবে খারাপ করছেন না। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জেতালেন। বাংলাদেশেও দারুণ করছে দল। পুরস্কার হিসেবে স্থায়ী কোচ হওয়ার আশা মহসিন করতেই পারেন। কিন্তু যেসব খবর আসছে, তাতে পদোন্নতির বদলে পদাবনমন হওয়ার শঙ্কা জেগেছে। বিদেশি একজনকে প্রধান কোচ করে মহসিনকে ব্যাটিং কোচ বানাতে চায় পিসিবি। এই খবরে চটে গিয়ে ঝাঁজালো ভাষায় একটা সাক্ষাৎকার দিয়েছেন পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউনকে। হিতে হয়েছে বিপরীত। পাকিস্তান ক্রিকেট বোর্ড নাকি মহসিনকে কারণ দর্শাও নোটিশ পাঠানোর চিন্তাভাবনা করছে। জাকা আশরাফের জমানাতেও পিসিবিতে ইজাজ বাটের ভূত! ওয়েবসাইট।হোটেল-জীবনযা আয় করছেন, সবই না আবার হোটেল ভাড়া দিতেই শেষ হয়ে যায়! অবস্থা সে রকমই। মারিও বালোতেল্লি মাত্র আট সপ্তাহেই হোটেল ভাড়া দিয়েছেন প্রায় ৫৫ হাজার পাউন্ড! কিছুদিন আগে বালোতেল্লির ৩০ লাখ পাউন্ডের বাড়িটির বাথরুমে লেগে গিয়েছিল আগুন এবং নিজেই একটা জানালা ভেঙে ফেলেছিলেন। তার পর থেকেই বিলাসবহুল ম্যানচেস্টার হিলটন হোটেলে বসবাস শুরু করেছেন ইতালিয়ান ‘ব্যাডবয়’! যে প্রেসিডেনশিয়াল সুইটে থাকেন, সেটাও আবার কী, বিলাসের সব উপকরণই আছে। কাজের কক্ষ, থাকার কক্ষ, খাবার কক্ষ এবং আরাম-আয়েশের জায়গা! কী করবেন, বাড়িটি মেরামত বাবদ ল্যান্ডলর্ড যে চার লাখ পাউন্ড দাবি করেছেন! ওয়েবসাইট।