অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচ্ছেদ১৯৯৬ সালে হাইস্কুলে পড়ার সময়ই খেলার সুযোগ পেয়ে যান এনবিএ লিগে। এরপর কতবার যে কোবি ব্রায়ান্ট খবরের শিরোনাম হয়েছেন ইয়ত্তা নেই। বাস্কেটবল কিংবদন্তি এবার শিরোনাম হলেন ভিন্ন কারণে। ছিন্ন হলো ভানেসার সঙ্গে তাঁর এক দশকেরও বেশি সময়ের দাম্পত্য! দুজনই বিচ্ছেদ চেয়ে আদালতে গেছেন। দুই পক্ষের কৌঁসুলি এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন এই তথ্য। দুই কন্যা ৮ বছরের নাতালিয়া এবং ৫ বছরের জিয়ান্নার জনক-জননী ব্রায়ান্ট-ভানেসার বিয়ে হয়েছিল ২০০১ সালে। এর দুই বছর পর এক তরুণী কোবির বিপক্ষে শ্লীলতাহানির অভিযোগ আনলে স্বামীর পাশে দাঁড়িয়ে এত দিন একসঙ্গেই ছিলেন। রয়টার্স।ব্ল্যাটারের অনুতাপগির্জায় ‘ফাদার’-এর কাছে ‘কনফেশন’ করা যায়। তবে সেপ ব্ল্যাটার গির্জায় না গিয়ে হাজির সংবাদ সম্মেলনে, ‘ফাদারে’র বদলে ‘কনফেশন’ করলেন সাংবাদিকদের আছে। কী সেই ভুল? একই সঙ্গে দুটি বিশ্বকাপের আয়োজক ঘোষণা। অনেককেই চমকে দিয়ে ২০১৮ বিশ্বকাপের আয়োজক নির্বাচিত হয়েছে রাশিয়া, তার চেয়েও বড় চমক কাতারের ২০২২ বিশ্বকাপের আয়োজক হওয়া। এ নিয়ে অনেক বিতর্ক হয়েছে। ঘুষ কেলেঙ্কারির অভিযোগ-পাল্টা অভিযোগ নিয়ে কাদা ছোড়াছুড়িও হয়েছে বিস্তর। এত দিন পর এসে ব্ল্যাটার বলছেন, একই সঙ্গে দুটি বিশ্বকাপের আয়োজক নির্ধারণে ভোটাভুটি ঠিক হয়নি। ‘আমি কি অনুতপ্ত, হ্যাঁ, আমি অনুতপ্ত’—জাপানে ক্লাব বিশ্বকাপ দেখতে এসে বলেছেন ফিফার প্রধান। রয়টার্স।টাকা আগেদেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা গর্বের—মুখে সবাই এমনটাই বলেন। কিন্তু গোরান ইভানিসেভিচ প্রমাণ করলেন, চরম পেশাদারির এই যুগে সবার ওপরে টাকা! ২০০১ উইম্বলডনজয়ী তারকাকে দেশের ডেভিস কাপ দলের অধিনায়ক করতে চেয়েছিল ক্রোয়েশিয়ার টেনিস ফেডারেশন (এইচটিএস)। কিন্তু ২০০৪ সালে টেনিসকে বিদায় জানানো ইভানিসেভিচ দাবি করে বসেন, এ জন্য তাঁকে বার্ষিক এক লাখ ডলার দিতে হবে! ‘ইভানিসেভিচের খ্যাতি, কর্তৃত্ব এবং পেশাদারিকে শ্রদ্ধা জানিয়ে ফেডারেশন প্রস্তাবটি গ্রহণ করেনি’—বিবৃতিতে জানিয়েছে এইচটিএস। ওয়েবসাইট।