অন্যকলাম
দাদার পাল্টাসাবেক গুরু গ্রেগ চ্যাপেলের বিরুদ্ধে এবার মাঠে নামলেন সৌরভ গাঙ্গুলী! ভারতের কোচ থাকার সময় গ্রেগের সঙ্গে সৌরভের দ্বন্দ্ব ছিল প্রকাশ্য। ভারতীয়দের ‘শত্রু’ সেই চ্যাপেলকেই এবার টেন্ডুলকারকে ঠেকানোর অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে অস্ট্রেলিয়ানরা। একমাত্র গ্রেগই পারবে অস্ট্রেলিয়ায় বরাবরই সফল টেন্ডুলকারের সাফল্য-রহস্য ভেদ করতে—এই আশায় ক্রিকেট অস্ট্রেলিয়া। কিন্তু সৌরভ বলছেন, চ্যাপেল অস্ট্রেলীয়দের কোনো সাহায্যই করতে পারবেন না, ‘আপনি যদি আমার সর্বশেষ সিরিজের (২০০৮) দিকে তাকান, অস্ট্রেলিয়ার কোচিং স্টাফ হিসেবে ছিলেন চ্যাপেল। আমরা ২-০-তে সিরিজ জিতেছিলাম। আমার মনে হয় না এবারও তাঁর উপস্থিতি কোনো পার্থক্য গড়ে দেবে।’ ওয়েবসাইট।ক্ষমানিজের অপকর্মের জন্য ক্ষমা চাইলেন নিকলাস বেন্টনার। তবে সান্ডারল্যান্ডের এই ড্যানিশ স্ট্রাইকার কাজটা করলেন পুলিশের হাতকড়া হাতে ওঠার পর! পার্কিং করা গাড়ি ভাঙচুর, ভুয়া ক্রেডিট কার্ড ব্যবহারের কেলেঙ্কারি—একের পর এক অভিযোগে জড়ানো যেন বেন্টনারের নৈমিত্তিক ব্যাপার! পার্কিং করা গাড়ি ভাঙচুর করার সন্দেহেই কাল ব্রিটেনে ক্লাব সতীর্থ লি ক্যাটারমোলসহ তাঁকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। গ্রেপ্তারের পরই ক্ষমা চেয়েছেন দর্শক-সমর্থকের কাছে। সাম্প্রতিক এসব অভিযোগ অনেকাংশে গণমাধ্যমের বাড়াবাড়ি দাবি করে ২৩ বছর বয়সী স্ট্রাইকার প্রতিজ্ঞা করেছেন ‘ফুটবল-বহির্ভূত কর্মকাণ্ডে’ আর জড়াবেন না! এখন থেকে তাঁর ধ্যানজ্ঞান হবে ফুটবল। ওয়েবসাইট।অর্ধেক ভালোপা ভেঙে গেছে। আজই তাঁর পায়ে অস্ত্রোপচার হওয়ার কথা। তবে অস্ত্রোপচারের আগেই অর্ধেক ভালো হয়ে গেছেন ডেভিড ভিয়া! অন্তত মনের দিক থেকে। যে শিরোপার জন্য জাপানে গিয়ে এই দুর্ঘটনা, কাল ফাইনালে সান্তোসকে হারিয়ে সেই ক্লাব বিশ্বকাপে যে চ্যাম্পিয়ন হয়েছে তাঁর দল বার্সেলোনা। এটাও ভিয়ার মানসিক তৃপ্তির একটি খোরাক। তবে শুধু শিরোপা জয়ই মূল কারণ নয়। পা ভেঙে দেশে ফেরার পর থেকে বার্সেলোনার খেলোয়াড়-সমর্থকেরা শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছেন। শুভেচ্ছাবার্তা পাচ্ছেন গোটা ফুটবল অঙ্গনের নানা জায়গা থেকে। যা দেখে ভিয়া অভিভূত, ‘হ্যালো, বন্ধুরা! তোমাদের পাঠানো বার্তা পেয়ে আমি অভিভূত।’ ওয়েবসাইট।