অন্যকলাম
অনুপ্রেরণাএমন কারও সঙ্গে প্রেম করুন, যিনি হবেন অনুপ্রেরণার উৎসও! ররি ম্যাকইলরয়ের বড় অনুপ্রেরণার উৎস যেমন তাঁর বান্ধবী ক্যারোলিন ওজনিয়াকি। মেয়েদের টেনিসের এক নম্বর ওজনিয়াকির সঙ্গে এ বছরই দেখা থেকে প্রেম আইরিশ গলফারের। প্রেমিকা সম্পর্কে ম্যাকইলরয়ের কথা, ‘কোর্সের বাইরে এ বছর আমার জন্য সেরা ঘটনা হলো ক্যারোলিনের সঙ্গে দেখা হওয়া।’ গলফের চেয়ে টেনিস ক্যারিয়ারটা ছোট, যা কিছু করার করতে হয় ৮ থেকে ১০ বছরের মধ্যেই। সেজন্যই ওজনিয়াকি কঠোর পরিশ্রম করেন, আর এটা ম্যাকইলরয়কে করেন অনুপ্রাণিত, ‘কোনো কিছু যদি আমাকে খুব প্রভাবিত করে থাকে, সেটা তাকে কঠোর পরিশ্রম করতে দেখা!’ ওয়েবসাইট।হূদয়ের কথাফ্লাভিয়া পানেত্তা একটা নতুন আত্মজীবনী লিখেছেন। নাম দ্রিত্তো আল কুওরে, ইংরেজি নাম স্ট্রেইট টু হার্ট। তবে নাম শুনে যা মনে হচ্ছে, আসলে ঘটনা কিন্তু অন্য খানে। ইতালির এই টেনিস খেলোয়াড় হূদয়ের কথার চেয়ে বেশি বলেছেন হূদয় ভাঙার কথা। ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন কার্লোস ময়ার সঙ্গে দীর্ঘদিনের মন দেওয়া নেওয়া চলছিল। দুজনে ঘর বাঁধার স্বপ্নও দেখেন। কিন্তু এরই মধ্যে পানেত্তা আবিষ্কার করেন, ময়া ঝুঁকে পড়েছেন অন্যদিকে। টিভি উপস্থাপিকা ক্যারোলিনা সেরেজুয়েলার সঙ্গেও প্রেম করছেন ময়া! ‘আমি সর্বস্ব দিয়ে ওর পাশে দাঁড়িয়েছিলাম। ওর জন্য আমার আবেগ ছিল তুলনাহীন। আমার সবটুকুই ওকে দিয়েছিলাম’—নিজেকে প্রেমের খেলা নিঃস্ব এক নারী হিসেবেই ওই বইতে তুলে ধরেছেন পানেত্তা। ওয়েবসাইট।ভারতের পক্ষেঅস্ট্রেলিয়ায় কখনোই টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। অতীত ঘাঁটাঘাঁটি বাদ দিন। এবারও যদি অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিততে না পারে ভারত, মাথায় হাত উঠবে জুয়াড়িদের! অধিকাংশ জুয়াড়িই যে তাঁদের গাঁটের পয়সা বাজির টেবিলে রাখছেন ভারতের পক্ষে। অস্ট্রেলীয়রাই বলাবলি শুরু করেছে, এবার অস্ট্রেলিয়াকে হারাতে পারে ভারত। ভারতের অধিনায়ক ধোনি বলেছেন, এবার তাঁদের ‘সেরা সুযোগ’। সব মিলিয়ে বাজির টেবিলে ভারত মহা ফেবারিট! তা না হলে কি আর ৮০ শতাংশ জুয়াড়িই ভারতের জয়ের পক্ষে বাজি ধরেন? স্বাগতিক দল হিসেবে এই প্রথম বাজির টেবিলে অস্ট্রেলিয়া আন্ডারডগ। ওয়েবসাইট।