অন্যকলাম
ধর্মঘট ফুটবলহুমকির মুখে লন্ডনের ‘বক্সিং ডে’ ফুটবল ম্যাচগুলো! না, কোনো সন্ত্রাসী বাহিনীর সম্ভাব্য হামলার ভয় নয়, বক্সিং ডে ম্যাচগুলোকে অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে লন্ডনের আন্ডারগ্রাউন্ড (মেট্রোরেল) চালকদের ধর্মঘটের পরিকল্পনা! ২৬ ডিসেম্বর এমিরেটসে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ম্যাচের ৬০ হাজার টিকিটই বিক্রি করে দিয়েছে আর্সেনাল। কিন্তু সমর্থক এবং ম্যাচ অফিশিয়ালদের মাঠে ঢোকা নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা। ওই দিনই যে ধর্মঘট ডেকেছে আন্ডারগ্রাউন্ড চালকদের ইউনিয়ন অ্যাসলেফ। সমস্যা সমাধানে আলোচনা অবশ্য চলছে। কিন্তু সুরাহা না হলে! ম্যাচটি ২৪ ঘণ্টা পিছিয়ে দেওয়ার বিকল্প ঠিক করে রেখেছে আর্সেনাল। ধর্মঘটের ‘শিকার’ হতে পারে ফুলহাম-চেলসি পূর্ব-লন্ডন ডার্বিও। এএফপি।সহানুভূতিমানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না...। হ্যাঁ, পেতে পারেন বলেই জেলখানার চৌদ্দশিকের ভেতরে বসেও সহানুভূতি পাচ্ছেন মোহাম্মদ আমির। পাকিস্তানি পেসারের মাথায় এবার সহানুভূতির হাত বুলিয়ে দিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক ব্রেয়ারলি। স্পট ফিক্সিংয়ের দায়ে সালমান বাট ও মোহাম্মদ আসিফের সঙ্গে আমিরকেও নিষিদ্ধ করেছে আইসিসি। সম্প্রতি লন্ডনের আদালতে জেল হয়েছে তাঁদের। বাট-আসিফের সঙ্গে ১৯ বছর বয়সী আমিরের ছয় মাসের কারাজীবন কাটছে লন্ডনেরই এক কারাগারে। বয়স কম বলে আমির অনেকেরই সহানুভূতি পেয়েছেন, শাস্তিও কম হয়েছে। সেটা ভেবেই কি না ব্রেয়ারলি বলছেন, আমিরের প্রতি আরও সদয় আচরণ করা উচিত! ওয়েবসাইট।ঘোড়দৌড়ে রুনিঘোড়া কিনেছেন ওয়েইন রুনি। ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্যই তাঁর ঘোড়া কেনা। ঘোড়াটিকে প্রশিক্ষণ দেওয়া হবে ইংল্যান্ডের বিখ্যাত আস্তাবল টম ডাসকম্বে (যেখানে ঘোড়া লালন-পালন হয়)। এখান থেকেই ঘোড়াটি কিনেছেন রুনি ও তাঁর স্ত্রী কলিন। রুনি অবশ্য ঘোড়দৌড়ে নাম লেখাতে যাওয়া প্রথম ফুটবলার নন। তাঁর ম্যানইউ সতীর্থ মাইকেল ওয়েন সরাসরিই যুক্ত আছেন টম ডাসকম্বের সঙ্গে। প্রতিষ্ঠানটিকে আর্থিকভাবে সহায়তা করে থাকেন সাবেক ইংলিশ স্ট্রাইকার। এ বছর রয়্যাল এসকটে জিতেছে ওয়েনের ঘোড়া ব্রাউন প্যানথার। এএফপি।