অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার নেহরাদলে নেই। থাকলে বল হাতে তোপ দাগানোর প্রস্তুতি নিতেন। কিন্তু সুযোগ পাননি তাতে কী! দলের বাইরে থেকেও দলের অংশ হয়ে তোপ দাগাচ্ছেন আশিস নেহরা। ভারতীয় এই পেসার যোগ দিয়েছেন ‘চ্যাপেল-মিশনে’। গ্রেগ চ্যাপেলকে অস্ট্রেলিয়া মাঠে নামাচ্ছে টেন্ডুলকারকে ঠেকাতে, এই খবর চাউর হতেই ভারতও উঠেপড়ে লেগেছে। নেতৃত্বে সৌরভ গাঙ্গুলী। পুরোনো অনেক হিসাব চুকাতে চ্যাপেলকে গিয়ে এক রকম ‘পাগল’ই বলেছেন সৌরভ। এবার নেহরাও সহমত জানিয়ে বলছেন, চ্যাপেল ভারতের কোচ থাকার সময় যে কয়টা ম্যাচ খেলেছেন, এর কোনোটাই তাঁর কাছে সুখস্মৃতি হয়ে নেই। সবার সঙ্গেই নাকি চ্যাপেলের খুটখাট ঝামেলা লেগেই থাকত! ওয়েবসাইট।