অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লার্কের সুসময়তাঁর বৃহস্পতি এখন তুঙ্গে। ভাগ্যদেবী যেন দুই হাত ভরে দিচ্ছেন। সুসময় বুঝি একেই বলে। ব্যাটে দুর্দান্ত ফর্ম, নেতৃত্বে সাফল্য, চারদিকে স্তুতির বন্যা—মাইকেল ক্লার্কের জন্য এল নতুন আরেকটা সুখবর। অস্ট্রেলীয় অধিনায়কের ব্যাটের স্পনসর নতুন ১০ লাখ ডলারের চুক্তি নিয়ে হাজির হচ্ছে। ক্রীড়াসামগ্রী নির্মাণপ্রতিষ্ঠান ‘স্পার্টান স্পোর্টস’ তাঁর সঙ্গে তিন বছরের নতুন চুক্তি করতে এক পায়ে খাড়া। আরও যেসব পূর্বাভাস পাওয়া যাচ্ছে, তাতে ক্লার্কের অন্য স্পনসররাও নড়েচড়ে বসছে। শিগগিরই বেশ মোটা অঙ্কের বড় বড় চুক্তিতে সই করবেন তিনি। শুধু রানের খাতা নয়, ব্যাংক অ্যাকাউন্টও ফুলেফেঁপে উঠছে তাঁর। ওয়েবসাইট। ওজনিয়াকি নির্ভয়হপম্যান কাপে যাঁর কাছে হেরেছেন সেই কেভিতোভাই দখল করতে যাচ্ছেন তাঁর এক নম্বর স্থানটি। তবে শীর্ষস্থান হারানোর ভয়ে ভীত নন ক্যারোলিন ওজনিয়াকি। নেই কোনো অনুশোচনাও। বলেছেন, র্যাঙ্কিং-ট্যাঙ্কিং নিয়ে তাঁর কোনো চাপ নেই। দুই বছর ধরে বিশ্বের এক নম্বর মহিলা টেনিস খেলোয়াড় এই ডেনিশ। কোনো গ্র্যান্ড স্লাম না জেতা ওজনিয়াকির কাছে এত দিন ধরে শীর্ষে থাকাটাই অনেক বড় অর্জন। কারণ, খুব কম খেলোয়াড়ই পেরেছেন টানা এত দিন ধরে শীর্ষে থাকতে। র্যাঙ্কিং নয়, লক্ষ্য এখন অধরা গ্র্যান্ড স্লাম। সামনেই যে অস্ট্রেলিয়ান ওপেন। ওয়েবসাইট।সন্তানের মুখসেলুলয়েডের পর্দায় কত শতবার রোমাঞ্চিত হয়েছেন তার ইয়ত্তা নেই। কিন্তু লারা দত্ত আগাম এমন একটা রোমাঞ্চ অনুভব করছেন যার কোনো তুলনা নেই। রোমাঞ্চটা মা হওয়ার। একই সঙ্গে বাবা হওয়ার আগাম রোমাঞ্চে ভাসছেন মহেশ ভূপতি, বিশ্ব টেনিসের অন্যতম সেরা দ্বৈত খেলোয়াড়। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে ভূপতি গত বছর বিয়ে করেন লারাকে। আগামী মাসেই তাঁদের সন্তান আসছে। ভূপতি খুশি। তবে বেশি খুশি লারা, ‘মা-বাবাকে পাশে পাচ্ছি। সন্তানের জন্য সবকিছু প্রস্তুত। আগাম একটা রোমাঞ্চ অনুভব করছি।’ ওয়েবসাইট।