অন্যকলাম
সাক্ষাৎছুটি কাটাতে দুবাইতে এসেছেন। ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে সাক্ষাৎ করার এই তো সুযোগ। সুযোগটি হাতছাড়া করেননি রবিন ফন পার্সি। ছোটবেলার ‘আদর্শ’ ম্যারাডোনার সঙ্গে ঠিকই দেখা করেছেন আর্সেনাল অধিনায়ক। একা নন, ছুটি কাটাতে আর্সেনালের ডাচ তারকা পুরো পরিবার নিয়েই এখন দুবাইতে। গত শনিবার পরিবারের সদস্যদের নিয়ে আচমকাই আল ওয়াসলের অনুশীলনে হাজির পার্সি। আর্জেন্টাইন কিংবদন্তিও তাঁর ভক্ত-ফুটবলার এবং তাঁর পরিবারকে হতাশ করেননি। মন খুলে কথা বলেছেন, সবার সঙ্গে ছবি তুলেছেন। এমনকি সমর্থকদের সামনে আর্সেনাল স্ট্রাইকারের সঙ্গে বল নিয়ে কারিকুরিও করে দেখিয়েছেন আল ওয়াসলের আর্জেন্টাইন কোচ। ওয়েবসাইট।অভিভূত টেন্ডুলকারইংল্যান্ড সিরিজেরই পুনরাবৃত্তি। সম্ভাব্য শেষ অস্ট্রেলিয়া সফরে প্রতিটি মাঠে ব্যাটিংয়ে নামার সময় শচীন টেন্ডুলকারকে দাঁড়িয়ে অভিবাদন জানাচ্ছে পুরো গ্যালারি। ড্রেসিংরুমে ফেরার সময়ও তা-ই। টেন্ডুলকারের ব্যাট কম ভোগায়নি ইংলিশ-অস্ট্রেলিয়ানদের। কিন্তু ব্যক্তি আর দলের লড়াই ছাপিয়ে টেন্ডুলকার এখন ক্রিকেট খেলাটারই সমার্থক। তাঁকে সম্মান জানানোয় তাই কার্পণ্য নেই কারও। বিশ্বজুড়ে এমন সম্মান পেয়ে অভিভূত লিটল মাস্টার, ‘সব জায়গায় এত শুভাকাঙ্ক্ষী পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করি।’ এসব বলতে বলতেই একজন এসে বললেন, ‘কিছু লাগবে?’ হাসিতেই উত্তর টেন্ডুলকারের, ‘স্রেফ শুভকামনাই যথেষ্ট।’ ওয়েবসাইট।শিকারই শিকারিপ্রথমে শোনা গেল তিনি অপহরণের শিকার। কে বা কারা অপহরণ করেছে তাঁকে। আরও ভয়াবহ খবরটা এল পরে। শিকার নয়, তিনিই শিকারি! মেক্সিকোর উত্তরাঞ্চল নুয়েভো লিয়নের একটি সন্ত্রাসী দলের সঙ্গে জড়িয়ে পড়েছেন দেশটির জাতীয় দলের হয়ে এক ম্যাচ খেলা ওমার ওর্টিজ। ২০১০ সালে ডোপ পরীক্ষায় দ্বিতীয়বারের মতো ধরা পড়ে দুই বছরের জন্য নিষিদ্ধ হন ফুটবলে। ‘অবসর’ সময়টা এসবেই ব্যয় করছেন সেটা বোঝা গেল। দুই ব্যক্তিকে অপহরণ করায় প্রত্যক্ষ সাহায্য করেছেন ওর্টিজ। দাবি অনুযায়ী ২০ লাখ পেসো মুক্তিপণ পেলে ওর্টিজ পেতেন ১ লাখ। কিন্তু এখন টানতে চলেছেন জেলের ঘানি। ওয়েবসাইট।