অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপদেশফুটবলারদের খাটো শারীরিক গড়নকে সাফল্যের প্রতিবন্ধকতা ভাবলে ভুল করবেন। ৫ ফুট ৯ ইঞ্চির ফ্যাবিও ক্যানাভারোর কাছে অন্তত ‘সাইজ’ কোনো ব্যাপার নয়। ইতালির বিশ্বকাপজয়ী অধিনায়ক চার দিনের এক সফরে এখন কম্বোডিয়ায়। তাঁর মতে ‘সাইজ’ নিয়ে চিন্তা করার কোনো মানে হয় না। ‘খাটো কিংবা লম্বা নয়, আমার কাছে গুরুত্বপূর্ণ দলকে জেতানো। খেলা শুরুর সময় বিশেষ কিছু অর্জনের স্বপ্ন থাকতে হবে আপনার। আমাদের বিশেষ কিছু অর্জনের স্বপ্ন ছিল এবং আমরা তা অর্জন করেছি’—কম্বোডীয় তরুণদের প্রতি ক্যানাভারোর উপদেশ। আমিরাতের আল-আহলির কোচের এই উপদেশ দেওয়ার কারণ, দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্য দেশগুলোর চেয়ে কম্বোডিয়ানরা তুলনামূলক খর্বাকৃতির। এএফপি। ক্যালিসের মিশন১৬ বছরের ক্যারিয়ারে অপূর্ণতা সামান্যই। টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি ও চতুর্থ সর্বোচ্চ রান, সেঞ্চুরি করেছেন টেস্ট খেলুড়ে সব দেশের বিপক্ষে, ওয়ানডেতেও ঈর্ষণীয় রেকর্ড, দলের হয়ে জিতেছেন মিনি বিশ্বকাপ। সমসাময়িক অনেক গ্রেট যে স্বাদ পাননি, সেই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে টেস্ট সিরিজও জিতেছেন। একমাত্র অপূর্ণতা বলতে বিশ্বকাপ জিততে না-পারা। জ্যাক ক্যালিসের দৃষ্টি এখন সেদিকেই। বিশ্বকাপ জিতেই শেষ করতে চান বর্ণাঢ্য ক্যারিয়ার। কিন্তু আগামী বিশ্বকাপ আসতে আসতে যে বয়স ছোঁবে ৪০! সেটা ক্যালিসও জানেন, তবে ভাবেন না। কারণ বয়স নয়, কথা বলবে পারফরম্যান্স। আর পারফর্ম যে করতে পারবেন, এই বিশ্বাস তাঁর আছে। ওয়েবসাইট।লালদালানেগিয়েছিলেন পানশালায়। সেখানকার অনাকাঙ্ক্ষিত এক ঘটনা স্টুয়ার্ট ডাউনিংকে টেনে নিয়ে গেল লালদালানে। লিভারপুলের ইংলিশ উইঙ্গারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইংল্যান্ডের হয়ে ৩২টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ফুটবলারের বিরুদ্ধে অভিযোগ, পানশালায় গিয়ে ৩২ বছর বয়সী এক মহিলার সঙ্গে বিবাদে জড়ানোর। ২৭ বছর বয়সী ডাউনিংয়ের সঙ্গে ওই মহিলাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। দুজনই এখন হাজতে। পাশাপাশি চলছে তদন্ত। দুঃসময় বলেই কিনা লিভারপুল এ নিয়ে কোনো মন্তব্য করেনি। ম্যানইউর প্যাট্রিস এভরাকে বর্ণবাদী গালি দেওয়ার অভিযোগে ৮ ম্যাচ নিষিদ্ধ লুইস সুয়ারেজ। গত শনিবার এফএ কাপে জয়ের পরই বর্ণবাদী আচরণের দায়ে লিভারপুলের এক সমর্থকের হাতে ওঠে হাতকড়া। রয়টার্স।