অন্যকলাম
পেতকো ডাঙ্ক!ক্যারিয়ারে বড় কোনো অর্জন নেই। আন্দ্রেয়া পেতকোভিচ বরং বেশি আলোচনায় উঠে এসেছিলেন ম্যাচ জয়ের পর তাঁর উদ্যাপন দিয়ে। তাঁর অদ্ভুত নাচ পরিচিতি পেয়ে গেছে ‘পেতকো ড্যান্স’ নামে। কিন্তু ‘প্রতিপক্ষের জন্য অসম্মানজনক’, বারবার এমন সমালোচনার মুখে সেই নাচ বাদ দিতে হলো জার্মান টেনিস তারকাকে। তবে নতুন এক উদ্যাপনও বের করে ফেলেছেন ২৪ বছর বয়সী এ তারকা। কোর্টে ইতস্তত ঘুরতে ঘুরতে হঠাৎ জাম্প শট, বাস্কেটবল খেলোয়াড়দের ডাঙ্ক করার মতো এই উদ্যাপনের নাম দিয়েছেন ‘পেতকো ডাঙ্ক’! এএফপি।ধুরন্ধর১২ বছর বয়সেই ব্যবসায়িক বুদ্ধি ভালোই আছে ঘটে। ডিয়েগো ম্যারাডোনার কাছে কেঁদেকুটে একটা সই নিয়েছিল। ম্যারাডোনার সে নাকি অন্ধভক্ত। সেই অন্ধভক্ত শেষ পর্যন্ত দেখা দিল ঝানু ব্যবসায়ী হিসেবে। ম্যারাডোনার অটোগ্রাফ বিক্রি করে দিতে চায় আহমদ (ছদ্মনাম) নামের সেই কিশোরটি। আরব আমিরাতের আল ওয়াসিত পত্রিকায় শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনও দিয়েছে সে। দাম হাঁকিয়েছে ৩৫০ দিরহাম। বিজ্ঞাপন ছাপানোর পর ফোন পেতে পেতে নাকি অস্থির আহমদ। ২০ জন ক্রীড়াব্যক্তিত্বের সই ছিল তার কাছে। এরই মধ্যে পাঁচজনের সই বিক্রিও করে দিয়েছে। ব্যবসাটি মন্দ নয়! ওয়েবসাইট।