অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমর্থকদের মিষ্টিক্রীড়া প্রতিবেদক  আগের দিন বঙ্গবন্ধু স্টেডিয়ামে সে কী উত্তেজনা মোহামেডান সমর্থকদের মধ্যে। মুক্তিযোদ্ধার কাছে হেরে ফেডারেশন কাপ থেকে বিদায় মেনে নিতে পারেনি ওই সমর্থকেরা। মোহামেডান ক্লাবে দুপুর পর্যন্ত ছিল বিষাদের ছায়া। কিন্তু বিকেল না হতেই সেখানে বিষাদ সরিয়ে জায়গা করে নিল আনন্দ। ফতুল্লায় প্রিমিয়ার ক্রিকেটে ভিক্টোরিয়াকে হারিয়েছে মোহামেডান। এটি শুধুই একটা জয় নয় বলে ক্লাবে এসে আগের দিনের সেই ক্ষুব্ধ সমর্থকদের কেউ কেউ মেতে উঠল মিষ্টি বিতরণে। দেখতে দেখতে পড়ে গেল মিষ্টি খাওয়ার ধুম। এক সমর্থকের গলায় তৃপ্তির ঢেকুর, ‘ফুটবলের হতাশা আজ ঘুচিয়ে দিয়েছে ক্রিকেট দল। ক্রিকেটে এই জয় আমাদের কাছে চ্যাম্পিয়ন হওয়ার সমান!’সজ্জার জন্যজুরিখে হয়ে যাওয়া অনুষ্ঠানটায় সবচেয়ে বেশি দৃষ্টি কেড়েছেন কে? অবশ্যই লিওনেল মেসি! তার পর? হোমারে সাওয়া। মেসি যেমন বর্ষসেরা হয়েছেন, সাওয়াও তা-ই। তবে শুধু এ কারণেই এই দৃষ্টি আকর্ষণ নয়। জাপানি এই ফুটবলার নজর কেড়েছেন তাঁর পোশাকটির কারণেও। ‘কিমোনো’ নামে জাপানি ঐতিহ্যবাহী পোশাক পরে হাজির হয়েছিলেন গত মহিলা বিশ্বকাপের সেরা খেলোয়াড়। সাওয়া জানালেন, এ জন্য কম হ্যাপা হয়নি। পুরো একটা দিন লেগেছে সাজগোজ করতে। আর ওই বিশেষ পোশাক পরতে সাহায্য করার জন্য জাপান থেকেও উড়ে এসেছিলেন দুই বিশেষজ্ঞ! এএফপি।শুধুই শিশুদুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো—এই ছিল ডাচ ফুটবল ফেডারেশনের নীতি। ফলে আবারও হাঙ্গামা এড়াতে দর্শকদের ছাড়াই ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু দর্শকই মাঠের অলংকার। না থাকলে কেমন দেখায়। ফলে ১৯ জানুয়ারি এজেড আলকমার বনাম আয়াক্স ম্যাচটিতে শুধু শিশু-কিশোরদের প্রবেশের অনুমতি দিয়েছে ডাচ ফুটবল সংস্থা। ম্যাচটি হওয়ার কথা ছিল গত ডিসেম্বরে। কিন্তু মাঝপথে এক দর্শক মাঠে ঢুকে পড়ে, সেই দর্শককে লাথি মারেন আলকমারের গোলরক্ষক। এরপর ম্যাচ বাতিল করা হয়। নতুন করে আবারও আয়োজন করতে হচ্ছে ডাচ কাপের ম্যাচটি। তাতে দর্শক থাকবে শুধুই শিশুরা। ওয়েবসাইট।