অন্যকলাম
ত্রাতা গার্দিওলাখোদ ডিয়েগো ম্যারাডোনা পারেননি। ব্যর্থতা মাথায় নিয়ে বিদায় নিয়েছেন সার্জিও বাতিস্তা। আলেসান্দ্রো সাবেলার অধীনেও ঠিক সুস্থির হয়নি আর্জেন্টিনা। তাহলে উপায়? কেন, পেপ গার্দিওলা! তিন বছরে বার্সেলোনাকে ১৩টি শিরোপা এনে দেওয়া গার্দিওলাকেই ভবিষ্যতের কোচ হিসেবে চায় আর্জেন্টিনা। আর এই ইচ্ছা প্রকাশ করেছেন খোদ আর্জেন্টাইন ফুটবল সংস্থার (এএফএ) প্রধান হুলিও গ্রন্ডোনা, ‘এএফএর আর্থিক সাধ্যে কুলালে গার্দিওলাকে কোচ বানানো হবে। ওকে কোচ হিসেবে নিয়োগ দেওয়া হবে স্বপ্নের মতো একটা ব্যাপার।’ গ্রন্ডোনা যেন ধরেই নিয়েছেন, টাকা দিলেই রাজি হয়ে যাবেন গার্দিওলা। ওয়েবসাইট।হঠাৎ খ্যাতিরান করেননি। উইকেটও পাননি। এমনকি ক্যাচও ধরেননি। তার পরও তাঁকে নিয়ে ইউটিউবে রীতিমতো ঝড়! ভিডিও আদানপ্রদানের সাইটটির কারণে রাতারাতি বিখ্যাত হয়ে গেছেন নিউজিল্যান্ডের বেভান স্মল। ঘরোয়া ক্রিকেটে এই ১৯ বছর বয়সী খেলছিলেন সেন্ট্রাল স্টাগসের হয়ে, প্রতিপক্ষ নর্দান নাইটস। বাউন্ডারিতে উড়ে আসা একটা ক্যাচ দারুণভাবে লুফে নিলেও দড়ির ওপারে গিয়ে পড়ছিলেন স্মল। কিন্তু পড়ে যাওয়ার আগে বলটি ভেতরের দিকে এক সতীর্থকে উদ্দেশ করে ছুড়ে মারেন। সতীর্থটি ধরে ফেলেন ‘রিলে ক্যাচ’! যে ক্যাচটিকে খোদ গার্ডিয়ান বলছে ‘সম্ভবত ক্রিকেট ইতিহাসের সেরা ক্যাচ।’ এএফপি। রোনালদিনহোর ধর্মঘটনিজের ক্যারিয়ারের পুনর্জন্ম ঘটাতে ব্রাজিলে ফিরে গেছেন। খেলছেন ফ্ল্যামেঙ্গোর হয়ে। কিন্তু অবস্থা যা দাঁড়িয়েছে, তাতে মাঠে বল নিয়ে অনুশীলনের বদলে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ মিছিলও শুরু করে দিতে পারেন রোনালদিনহো! সেটা না করলেও ধর্মঘট যে করছেন, এটা নিশ্চিত। ক্লাব যে বেতনের টাকাই দিচ্ছে না তাঁকে! ২০ লাখ ডলারেরও বেশি বকেয়া পড়ে গেছে। এত টাকা তো মামুলি ব্যাপার নয়। এই প্লে-মেকার তাই ঠিক করেছেন, বেতন না পাওয়া পর্যন্ত আর মাঠেই নামবেন না। ওয়েবসাইট।