অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমর্থক না কর্মকর্তা!ক্রীড়া প্রতিবেদক  তিনি সিসিডিএমের চেয়ারম্যান। এক অর্থে ঢাকা লিগে খেলা দলগুলোর অভিভাবক সংস্থার প্রধানই। কিন্তু তিনি যে ক্লাব কর্মকর্তাও! আবাহনীর খেলার দিন যেন ভুলেই যান সিসিডিএম-প্রধানের পরিচয়টা। বলা হচ্ছে, বিসিবি পরিচালক জি এস হাসান তামিমের কথা। সিসিডিএমের চেয়ারম্যান হলেও আবাহনীর খেলা মানে পুরোদস্তুর ক্লাব কর্মকর্তা। কাল ভিক্টোরিয়ার বিপক্ষে ম্যাচের দিনও তাই থাকলেন। খেলায় যখন শেষ মুহূর্তের উত্তেজনা, ড্রেসিংরুমের ভিউইং এরিয়া থেকে বারবার চলে আসছিলেন মাঠে। ওই সময়ে বোলারদের কী করতে হবে, হাতের ইশারায় সেটাই বোঝাতে চাচ্ছিলেন। সিসিডিএম-প্রধানের কাণ্ড দেখে মাঠেই গুঞ্জন, তাহলে আর নিরপেক্ষতা থাকল কোথায়!নাম পাল্টেম্যাচ পাতানোর সঙ্গে জড়িত—এমন সন্দেহে বুলগেরিয়ান ফুটবল সংস্থা (বিএফইউ) নিষিদ্ধ করেছে তাঁকে। আইনত এই সময় রেফারি হিসেবে কোনো ম্যাচে থাকতে পারবেন না। তার পরও গত সপ্তাহে ভেরডার ব্রেমেন বনাম এজেড আলকমারের প্রীতি ম্যাচের দায়িত্ব পালন করেছেন। কীভাবে? নাম পাল্টে! লুচেজার ইয়োনভ ওই ম্যাচে নাম পাল্টে রেখেছিল সতীর্থ রেফারি রাইচো রাইচেভের নামে। কিন্তু ব্যাপারটি ফাঁস হয়ে যায়। অবধারিতভাবে আরও বড় শাস্তির খড়্গ নেমে আসতে যাচ্ছে তাঁর মাথার ওপর। বিষয়টি উয়েফাকে জানানো হবে বলে জানিয়েছেন বিএফইউর মুখপাত্র। আর বুঝি রক্ষা নেই! রয়টার্স।মাত্র পাঁচ!জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে তারা দ্বাদশ বৃহত্তম। সেই ফিলিপাইন অলিম্পিকে অ্যাথলেট পাঠানোর দিক দিয়ে থাকবে তালিকার একেবারে পেছনের দিকে। এবার যে দেশটি থেকে মাত্র পাঁচজন অ্যাথলেট অংশ নেবে অলিম্পিকে! এশিয়ার দেশটি যেন ফিরে যাচ্ছে ৮৪ বছর আগে। ১৯২৮ সালের আমস্টারডাম অলিম্পিকে দেশটি পাঠিয়েছিল চারজন খেলোয়াড়। সর্বশেষ দুটি অলিম্পিকে ছিল ১৪ ও ১৫। এবার সেটি নেমে আসছে পাঁচে। মনে হতে পারে তারা বুঝি ‘কৃচ্ছ্রসাধন’ করছে! কিন্তু আসল ঘটনা, অলিম্পিকে প্রত্যাশিত ফল পাচ্ছে না ফিলিপাইন। ‘অংশগ্রহণ বড় কথা’র আপ্তবাক্য এই যুগে অচল। এএফপি।