অন্যকলাম
বড় পরিবার...ছোট পরিবার সুখী পরিবার—এই নীতিতে অন্তত বিশ্বাস নেই রজার ফেদেরারের। প্রথম দফাতেই বাবা হয়েছেন যমজ সন্তানের। তাতেও মন ভরছে না। এবার পরিবারের সংখ্যা বৃদ্ধি করতে চান। রেকর্ড ১৬টি গ্র্যান্ড স্লাম জিতেছেন, ছেলেপুলের সংখ্যাও যদি বাড়বাড়ন্ত না হয়, চলবে কী করে। ‘আমি আবারও বাবা হতে চাই। পিতৃত্ব আমি ভালোবাসি। এখন অবশ্য আমাদের কোলভরা। তবে দেখা যাক আমি কত দিন খেলি, সামনের বছরগুলো কেমন যায়। তবে এখন আবার সন্তান নেওয়া অবশ্যই সহজ হয়ে গেছে। কারণ ওরা (দুই মেয়ে) যথেষ্ট বড় হয়েছে’—অস্ট্রেলিয়ান ওপেনে নামার আগে বললেন ফেদেরার। ওয়েবসাইট।স্পেশাল নির্দেশনাখেলার পুরোটা সময় ডাগ-আউটে দাঁড়িয়ে থেকে শিষ্যদের নানা নির্দেশনা দেন কোচরা। আকারে-ইঙ্গিতে, অনেক সময় চেঁচিয়েও। কিন্তু হোসে মরিনহোর কিছু স্পেশাল কায়দা-কানুন আছে। তা না হলে তিনি ‘স্পেশাল ওয়ান’ কেন? পরশু যেমন বুক থেকে পাথর নেমে যাওয়া দ্বিতীয় গোলটি এল, উদ্যাপনে ব্যস্ত শিষ্যদের কাছে পাঠিয়ে দিলেন কাগজের এক চিরকুট। হিগুয়েইন-কাকারা মনোযোগ দিয়ে পড়লেনও। কিন্তু কী লেখা ছিল তাতে? ম্যাচ শেষে ‘টেন অ্যাকশনে’র তিন উপস্থাপক বেশ কৌতুক করলেন এটা নিয়ে। একজন বললেন, তাতে লেখা আছে এই দলবদলের সময় কাকে কাকে বেচে দেবেন মরিনহো। আরেকজন বললেন, ‘আরে না, ওইটা আসলে বিমানবন্দরের বোর্ডিং পাস।’ ওয়েবসাইট।রিভালদো এখনোতাঁর বয়সে অনেকে কোচ হয়ে যান। আন্দ্রে ভিলাস-বোয়াস তো বয়সে রিভালদোর চেয়ে ৫ বছরের ছোট। পেপ গার্দিওলা সমবয়সী। লিওনার্দো, লরাঁ ব্লাঁও খুব বেশি বড় নন। কিন্তু তিনি যেন অদম্য এক সেনানী। খেলতেই ভালোবাসেন। ভালোবাসেন বলেই চল্লিশের দোরগোড়ায় পা রেখেও ব্রাজিল তারকা অবসর নিচ্ছেন না। ২০০২ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক রিভালদো যোগ দিলেন অ্যাঙ্গোলার ক্লাব কাবুসকর্প এফসিতে। এত দেশ থাকতে অ্যাঙ্গোলা কেন? কারণ ভাষা। অ্যাঙ্গোলাতেও সমানে পর্তুগিজ চলে। এ কারণেই নাকি ফুটবল শক্তিতে পিছিয়ে থাকা দেশটিকে সর্বশেষ ঠিকানা করছেন রিভালদো। ওয়েবসাইট।