অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কামাইএত দেশ থাকতে নিকোলাস আনেলকা চীনের ক্লাবে যোগ দিলেন কেন? প্রশ্নটার উত্তর পাওয়া গেল দ্রুতই। যখন জানা গেল সাংহাই সিনহুয়া ক্লাবের হয়ে খেলেও সপ্তাহে পৌনে দুই লাখ পাউন্ড বেতন পাবেন এই ফরাসি স্ট্রাইকার। শুধু তা-ই নয়। চীনে পাড়ি জমানোর পর ব্যাংক অ্যাকাউন্ট ভালোই ফুলেফেঁপে উঠছে তাঁর। চীনেরই একটি অনলাইন ভিডিও গেমসের দূত হয়েছেন আনেলকা। আর এর বদলে আনেলকা পকেটে পুরবেন ২৭ লাখ ইউরো! ৩২ বছর বয়সে এসে ভালো কামিয়ে নিচ্ছেন এই ফরাসি! এএফপি।রোষানলেদল হারলে বেশির ভাগ সময়ই সমর্থকেরা ক্ষোভ ঝাড়ে কোচের ওপর, কখনো-সখনো খেলোয়াড়দের ওপরও। ক্লাব কর্তারা সব সময় নিজেদের নিরাপদ দূরত্বে রাখতেই ভালোবাসেন। পরশু ফিওরেন্তিনার পরিচালকেরা অন্তত নিরাপদ দূরত্বে থাকতে পারেননি। ক্রুদ্ধ সমর্থকদের তোপের মুখে পড়েছিলেন। পুলিশ এগিয়ে এসে মানববর্ম তৈরি করে বিপদমুক্ত না করলে কী যে হতো! পরশু ১৯ নম্বরের দল লেচ্চের কাছে হারার পরই এই বিপত্তি। নতুন খেলোয়াড় কেনার দাবিতে বিক্ষোভরত সমর্থকেরা ভিআইপি স্ট্যান্ডে হামলার চেষ্টা চালায়। খেলোয়াড়দের ড্রেসিংরুমে ঢোকার চেষ্টাও করে। তবে তাদের বিদ্রূপ ও হামলার লক্ষ্যবস্তু ছিলেন পরিচালকেরা। এএফপি। প্রহসনের খেলাএমন ঠান্ডা মাঠ দেখলে কর্মকর্তাদের মাথা গরম তো হবেই। শূন্যের নিচে তাপমাত্রা। মাঠ রীতিমতো জমে বরফ। মাঠের ওপর দিয়ে দৌড়ঝাঁপ তো দূরের কথা, ঠিকমতো পাসই দেওয়া যাচ্ছে না। তার পরও ফুটবল রেফারি ম্যাচটি বাতিল না করে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলে কর্মকর্তারা তো খেপবেনই। খেপেছেন প্যানাথিনাইকসের কর্মকর্তারাও। পরশু গ্রিক লিগে অবশ্য পিএএস জিয়ান্নিনার বিপক্ষে শেষ পর্যন্ত ম্যাচটি প্যানাথিনাইকসই জিতেছে ১-০ গোলে। কিন্তু তার পরও এমন মাঠে খেলা চালিয়ে যাওয়াকে কর্মকর্তারা বলেছেন ‘প্রহসন’। রয়টার্স।