অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্ল্যাটারের উত্তরসূরিজুলে রিমে ছিলেন ৩৩ বছর। সেই রেকর্ড ছুঁতে না পারলেও ২৪ বছর ফিফার প্রধান হিসেবে কাটিয়ে দিয়েছিলেন হোয়াও হ্যাভেলাঞ্জ। হ্যাভেলাঞ্জের সরাসরি উত্তরসূরি সেপ ব্ল্যাটার দায়িত্বটা পালন করছেন ১৪ বছর ধরে। এর মধ্যে তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে যে-ই একটু মাথা তুলে দাঁড়িয়েছেন, চতুর ব্ল্যাটার তাঁকে ছেঁটে ফেলেছেন। গত বছর ফিফার প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন আরেক দফায়। তবে ৭৫ বছর বয়স চলছে। এবারই শেষ। ফলে শুরু হয়ে গেছে তাঁর উত্তরসূরির সন্ধান। অনেকে মিশেল প্লাতিনির নাম বলছেন। একসময় ফুটবল দিয়ে মাঠ মাতানো প্লাতিনি উয়েফার প্রধান হিসেবেও যথেষ্ট সফল। ব্ল্যাটারও এবার জানিয়ে দিলেন, এই ফরাসিই হতে পারেন তাঁর যোগ্য উত্তরসূরি। রয়টার্স।ওয়ার্নের তক্কছেলে-ছোকরাদের সঙ্গে গ্যাঞ্জাম বাধানো তাঁর জন্য নতুন নয়। আবারও বেধেছে এমন। অবশ্য ওয়ার্নের দাবি, তিনি নির্দোষ। ঘটনা হলো বিগ ব্যাশ দিয়ে আবারও ক্রিকেটে ফেরা এই কিংবদন্তি স্পিনার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলন করে বাড়ি ফিরছিলেন। এমন সময় তাঁর গাড়ির সামনে এসে পড়েন এক সাইকেলচালক। ওয়ার্নকে কিছুতেই সাইড দিচ্ছিলেন না। এ নিয়ে দুই পক্ষের উত্তপ্ত বাক্যবিনিময়ও হয়। এরপর ওয়ার্ন টুইট করে দাবি জানান, সাইকেলচালকেরও গাড়ির মতো নিবন্ধন নম্বর দেওয়া হোক, যেন কেউ নিয়ম ভেঙে পার না পায়। ওয়েবসাইট।বালোতেল্লি ‘টু’তিনি যেন ‘বায়ার্নের বালোতেল্লি’ হয়ে ওঠার চেষ্টা করছেন। মারিও বালোতেল্লির মতো তাঁর বয়স অনেক কম, ২২ বছর। প্রতিভাবান হিসেবে স্বীকৃত। কিন্তু আবার একটু খ্যাপাটে স্বভাবের। বলা হচ্ছে ব্রেনোর কথা। কদিন আগে বালোতেল্লির বাড়িতে আগুন লাগে। অনেকের সন্দেহ, অগ্নিকাণ্ডের উৎস বালোতেল্লি নিজেই। কদিন আগে বায়ার্নের এক খেলোয়াড়ের বাড়িতেও আগুন লাগে। সন্দেহের তির যায় ব্রেনোর দিকে। গ্রেপ্তারও হয়েছিলেন। এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার সর্বশেষ খবরে এলেন বায়ার্নের সমালোচনা করে টুইট করায়। বায়ার্ন নাকি তাঁর জীবন শেষ করে ফেলছে। এমন টুইটের পর ক্লাবের পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয়েছে তাঁকে। ‘এটা একটা হলুদ কার্ড’—সতর্কবার্তায় বলেছেন বায়ার্ন সিইও কাল হেইঞ্জ রুমেনিগে। রয়টার্স।