অন্যকলাম
বিয়ের খাঁচাখাঁচা ছেড়ে পাখি একবার পালিয়ে ছিল। এবার আর পালানোর সুযোগ দিতে চান না ইশা শর্বানি। বিয়ের খাঁচায় ভালোবাসার মানুষটিকে পুরে ফেলার পরিকল্পনা করছেন এই বলিউডের তারকা। পাত্রের নাম জহির খান। শোনা যাচ্ছে, অস্ট্রেলিয়া সফর থেকে ফেরার পর মার্চে জহির-ইশার বিয়ে হয়ে যাবে। ঠাসা ক্রিকেট-সূচির কারণে মার্চে সম্ভব না হলে বিকল্প তারিখ হিসেবে অক্টোবরের কথা ভাবা হয়েছে। ২০০৫ সালে দুজনের প্রথম পরিচয়। দুই বছর প্রেম করার পর দুজনের মধ্যে নাকি ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল। ২০১০ সাল থেকে আবারও দুজন ফিরে এসেছেন দুজনের কাছে। ওয়েবসাইট।বিচিত্র সমস্যাকথায় বলে, মানুষের তিন হাত—ডান হাত, বাম হাত আর অজুহাত। গতকাল যেমন সাংবাদিকদের অপেক্ষায় রাখার দায় ঢাকতে ক্যারোলিন ওজনিয়াকি দাঁড় করালেন চমৎকার এক অজুহাত। ম্যাচ শেষ। সাংবাদিকেরা সংবাদ সম্মেলনকক্ষে অপেক্ষা করছেন। ওজনিয়াকির আসার আর নাম নেই। অবশেষে এসেই দুঃখ প্রকাশ করে জানালেন দেরির কারণটা, শাওয়ার থেকে বেরিয়ে কাপড় খুঁজে পাচ্ছিলেন না। আর যা-ই হোক, তোয়ালে পরে তো সাংবাদিকদের সামনে আসা যায় না! ‘দুঃখিত, দেরি হয়ে গেল। আমি কোথাও ব্যাগটি হারিয়ে ফেলি, খুঁজে পাচ্ছিলাম না। আমি মনে করি, তোয়ালে পরে আসাটা অগ্রহণযোগ্যই হতো...’—ব্যাখ্যা তাঁর। এএফপি।মাথা খাটাওফুটবলে মাথা দুভাবে খাটানো যায়। খেলাটার রণকৌশল বুঝতে আপনাকে মাথা খাটাতেই হবে। দ্বিতীয়ত আপনি মাথা ব্যবহার করতে পারেন হেড করার সময়ও। রবার্তো মানচিনি চাইছেন, এডিন জেকো যেন দুভাবেই মাথাটা খাটান। প্রিমিয়ার লিগের গত ম্যাচে দুর্দান্ত হেড থেকে গোল করেছেন ম্যান সিটির এই স্ট্রাইকার। জেকোর উচ্চতাও বেশ ভালো—৬ ফুট ৪ ইঞ্চি। ‘আশা করি, নতুন জেকোর যাত্রা শুরু হলো। আমি অবশ্যই মনে করি, ওর পক্ষে নিজের উচ্চতাটি আরও ভালোভাবে ব্যবহার করা সম্ভব।’ বলেছেন মানচিনি। ওয়েবসাইট।