অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মরণীয় রোগী!পেশায় তিনি চিকিৎসক। দুবাইয়ের নামকরা ডাক্তার। তবে ইয়াসির জসিম ভাবতেই পারেননি, তাঁর জন্য এমন একজন বরেণ্য রোগী অপেক্ষা করছেন। আবেগের চোটে ডাক্তার মশাই বলেই ফেললেন, দিনটি ছিল তাঁর জন্য স্মরণীয়। কেন? কারণ, সেই দিনে যে তিনি অস্ত্রোপচার করিয়েছেন ডিয়েগো ম্যারাডোনার! কিডনিতে পাথর হয়েছিল আর্জেন্টাইন কিংবদন্তির। সেটা ডা. জসিমই অপসারণ করেছেন। লোকমুখে ম্যারাডোনার স্বভাব সম্পর্কে আগে অনেক কিছুই শুনেছিলেন। কিন্তু জসিম জানালেন, অস্ত্রোপচারের টেবিলে ম্যারাডোনা ছিলেন একেবারে সুবোধ বালক। চিকিৎসকদের সব রকম সহযোগিতাই করেছেন। ওয়েবসাইট।‘পানীয়’ চাইফুটবল বিশ্বকাপকে অনেকে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ বলে। এত বড় টুর্নামেন্ট আয়োজন তো আর চাট্টিখানি কথা নয়। ঝামেলা হবেই। ব্রাজিলেও ছোটখাটো ঝামেলা হচ্ছে। তবে আপাতত সমস্যার নাম ‘বিশ্বকাপ আইন’। এই আইনের কিছু নীতিমালা নিয়ে আয়োজক ব্রাজিল আর ফিফার সঙ্গে মতবিরোধ চলছে। প্রধান বিরোধ ‘পানীয়’ নিয়ে। নানা দেশ থেকে অতিথিরা আসবে। গাঁটের টাকা যখন খরচ করবে, বিনোদনও তারা চাইবে শতভাগ। কিন্তু পানীয়তে অ্যালকোহলের মাত্রা কতটুকু পর্যন্ত বরদাশত করা হবে, সেটি নিয়ে দ্বিধায় আছে ব্রাজিল সরকার। তবে ফিফা বলে দিয়েছে, কমপক্ষে বিয়ার থাকতেই হবে। রয়টার্স।জোকোভিচের হারগত মৌসুমটা দুর্দান্ত কেটেছে। টানা ৪৩ ম্যাচ অপরাজিতও ছিলেন। এবারও অস্ট্রেলিয়ান ওপেনের ফেবারিট তিনি। সেই নোভাক জোকোভিচ কিনা হেরে গেলেন! না, চমকে যাবেন না। জোকোভিচ হেরেছেন আসলে ছোট্ট একটা মেয়ের কাছে। সার্বিয়ান তারকা অনুশীলন করছিলেন। এমন সময় মেয়ের মা এসে তাঁকে অনুরোধ করেন, মেয়েটির সঙ্গে খানিকক্ষণ খেলার জন্য। জোকোভিচ খেলেছেন এবং ইচ্ছে করেই হেরেছেন! তাতে মেয়ে তো মহাখুশি। খুশি জোকোভিচও, ‘আমরা খেললাম, ও জিতল ৩-২ পয়েন্টে। এটা এ মৌসুমে আমার প্রথম পরাজয়।’ এএফপি।