অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তপ্ত বুধবারগত বুধবার গরমটা হয়তো একটু বেশিই পড়েছিল। কারণ ওই দিনই ঘটেছে দুটো ‘অঘটন’। র‌্যাকেট ভেঙে ৮০০ ডলার জরিমানা গুনলেন মার্কোস বাগদাতিস। ৮০০ ডলার জরিমানা দিতে হয়েছে আর্জেন্টিনার ডেভিড নালবান্দিয়ানকেও। আর্জেন্টাইন এই টেনিস খেলোয়াড়ের অপরাধ অস্ট্রেলিয়ান ওপেনের এক কর্মীর দিকে পানি ছুড়ে মারা। ম্যারাথন-ম্যান জন ইসনারের সঙ্গে দ্বিতীয় রাউন্ডে একটা ‘মিনি ম্যারাথন’ ম্যাচ হেরেছেন, যে ম্যাচে আম্পায়ারের কিছু সিদ্ধান্ত পছন্দ হয়নি তাঁর। তাতেই ওই প্রতিক্রিয়া। রয়টার্স। লাভের হিসাবহিসাবপত্তরে জেরোম ভালক খুবই পাকা। এ কারণেই তো সাফল্যের সঙ্গে ফিফা মহাসচিবের দায়িত্ব পালন করে যাচ্ছেন। এবার এই ফরাসির পূর্বাভাস, ২০১৪ বিশ্বকাপ থেকে ২০০ মিলিয়ন মার্কিন ডলার (১ হাজার ৬৭৫ কোটি টাকা) লাভ করা যাবে। ‘২০১৪ বিশ্বকাপে তিন হাজার ৫০০ মিলিয়ন ডলার আয় হওয়ার কথা। খরচ হবে তিন হাজার ৩০০ মিলিয়ন ডলার। এতে ফিফার ২০০ মিলিয়ন ডলার লাভ হবে।’ বিশ্বকাপ প্রস্তুতি দেখতে ব্রাজিলে আসার পর সাংবাদিকদের জানিয়েছেন মহাসচিব। স্বাভাবিকভাবেই তাঁর কাছে প্রশ্ন ছিল, ব্রাজিলের প্রস্তুতিতে তিনি সন্তুষ্ট? স্বভাবসুলভ রসিকতায় উত্তর দিয়েছেন, ‘জানতে চাইছেন, ব্রাজিল ২০১৪ বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে পারবে কি না? এ ছাড়া ওদের তো আর কোনো উপায় নেই!’ এএফপি।