অন্যকলাম
ফেল্পেসর গোঁফতারকাদের দুটো ব্যাপার খবরে আসে: যখন তাঁরা কিছু করেন এবং যখন তাঁরা কিছু করেন না! কী, কথাটা বিশ্বাস হচ্ছে না? তাহলে যুক্তি দিয়ে ব্যাখ্যা করুন, মাইকেল ফেল্প্স নতুন ধরনের গোঁফ রেখেছেন—এটাও খবর হতে হবে! শুধু খবর বলে খবর। রীতিমতো ছবিটবিও ছাপা হচ্ছে নতুন গোঁফের। এই গোঁফের নামও জানা গেল ফেল্পেসর সৌজন্যে—‘হর্সস্যু’। ক্রিকেট দুনিয়ায় এই গোঁফ বিখ্যাত করেছিলেন মার্ভ হিউজ। অবশ্য হিউজের তুলনায় ফেল্পেসর গোঁফটি নিতান্তই শিশু। গোঁফটি নিয়ে যদি সত্যিই গর্ব করতে চান রেকর্ড ১৪টি অলিম্পিক সোনা জেতা এই সাঁতারু, আরও অনেক সাধ্য-সাধনার প্রয়োজন আছে! ওয়েবসাইট।জন্মভূমির জোন্সএটা ছিল ক্রিকেট কুইজের একটা প্রশ্ন, ‘পাপুয়া নিউগিনিতে জন্ম নেওয়া একমাত্র আন্তর্জাতিক ক্রিকেটার কে?’ তবে কুইজের প্রশ্ন হিসেবে এটা আর জুতসই থাকছে না। প্রশ্নের উত্তর যিনি, সেই জেরাইন্ট জোন্স যে সত্যিই খেলতে যাচ্ছেন জন্মভূমির হয়ে! ইংল্যান্ডের হয়ে ৩৪ টেস্ট ও ৪৯ ওয়ানডে খেলেছেন, তবে সর্বশেষটি সেই ২০০৬ সালে। ইংল্যান্ড দলে ফেরার আশা ছেড়ে দিয়ে সাবেক উইকেটকিপার এবার পাপুয়া নিউগিনির হয়ে খেলতে যাচ্ছেন আগামী মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে। দলের কোচ আবার জোন্সের সাবেক প্রতিপক্ষ, অস্ট্রেলিয়ান চায়নাম্যান বোলার ব্র্যাড হগ। পাপুয়া নিউগিনি বাছাইপর্ব উতরাতে পারলে ৩৫ বছর বয়সে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে জোন্সকে! ওয়েবসাইট।