অন্যকলাম
করমর্দন নয়ক্রিকেট ভদ্রলোকের খেলা। টেনিসও তা-ই। ম্যাচ শেষে দুই প্রতিপক্ষের করমর্দন টেনিসের ভদ্রতার প্রতীক। কিন্তু টমাস বারডিচ সেই ভদ্রতার ধার ধারলেন না। কাল চতুর্থ রাউন্ডে চেক প্রজাতন্ত্রের এই খেলোয়াড়ের ম্যাচ ছিল নিকোলাস আলমাগ্রোর সঙ্গে। তিন তিনটা সেট টাইব্রেকে গড়ানো ম্যাচটি গড়িয়েছিল চার ঘণ্টা! ম্যাচের সময় আলমাগ্রোর র্যাকেট থেকে ছুটে আসা বল লেগেছিল বারডিচের গায়ে। তাঁর মনে হয়েছে, ইচ্ছা করেই আলমাগ্রো তাঁকে আহত করতে চেয়েছেন! এ কারণেই ম্যাচ শেষে করমর্দনের ধার ধারেননি। কিন্তু দর্শকদের এই আচরণ পছন্দ হয়নি। দর্শকদের বিদ্রূপ আর সিটি শুনেই কোর্ট ছাড়তে হয়েছে বারডিচকে। ওয়েবসাইট।তরুণ বেকহামবয়স ৩৬ হয়ে গেছে। চার সন্তানের বাবা। তাই বলে ভাববেন না ডেভিড বেকহাম ‘বুড়ো’ হয়ে গেছেন! এলএ গ্যালাক্সির ইংলিশ তারকা নিজেকে এখনো মনে করেন ২০ বছরের তরুণ। তবে কখনো-সখনো তাঁরও মনে হয়, বয়স ধরে ফেলেছে। ‘সত্যি বলতে এই প্রশ্নের উত্তর কীভাবে দেব, আমি জানি না। কোনো কোনো সকালে মনে হয়, আমার বয়স ২০। তবে হ্যাঁ, কোনো কোনো সময় মনে হয় বয়স হয়ে গেছে।’ বলেছেন বেকহাম। ‘তরুণ’ বেকহাম সুখের সংসারই পেতেছেন ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে। তবে দেশ ইংল্যান্ড আর লন্ডনের কথা না ভেবে কি পারেন! ওয়েবসাইট।‘আনফিট’কাউকে কিছু না বলে চারটি অনুশীলন সেশন মিস করেছেন। জরিমানার সঙ্গে ক্লাব শাসিয়েও দিয়েছে। আদ্রিয়ানো নিজেও প্রতিশ্রুতি দিয়েছেন, আর কখনোই অনুমতি না নিয়ে অনুশীলন মিস করবেন না। চুক্তির মেয়াদটাও পূর্ণ করার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু জরিমানার টাকা গুনে আর প্রতিশ্রুতি দিয়ে কী লাভ হলো আদ্রিয়ানোর? আসন্ন সাও পাওলো চ্যাম্পিয়নশিপে তো খেলাই হচ্ছে না তাঁর। খেলতে না পারার কারণ অবশ্য অন্য। মুটিয়ে যাওয়া শরীরটা ম্যাচ খেলার মতো ফিট নয়। করিন্থিয়ানস কোচ টাইট তাই আগে থেকেই জানিয়ে রাখলেন, সাও পাওলো চ্যাম্পিয়নশিপের জন্য আদ্রিয়ানো ‘আনফিট’। ওয়েবসাইট।