অন্যকলাম
ভালো ছেলে!এল ক্লাসিকোতে পেপের কাণ্ডে যখন সমালোচনার ঝড়, এমিলিও বুত্রাগুয়েনো দাবি করছেন, ‘পেপে বড় ভালো ছেলে’। বুত্রাগুয়েনোর বর্তমান পরিচয় জানলে অবশ্য এটি তেমন বিস্ময় হয়ে আসবে না। সাবেক স্প্যানিশ গ্রেট ও রিয়ালের সাবেক স্ট্রাইকার এখন রিয়ালের প্রাতিষ্ঠানিক যোগাযোগ পরিচালক। স্পোর্ট পত্রিকাকে বুত্রাগুয়েনো বলেছেন, ‘পেপে ভালো মানুষ এবং খুব আবেগপ্রবণ। ও ভালো অ্যাথলেট বলেই ওকে এমন ভুগতে হয়।’ ‘ভালো অ্যাথলেট’-এর সঙ্গে প্রতিপক্ষের খেলোয়াড়ের হাত বুট দিয়ে মাড়িয়ে দেওয়ার কী সম্পর্ক, বুত্রাগুয়েনো অবশ্য সেটি বলেননি। ওয়েবসাইট। তাঁরা দুজনএকজন যদি রোমার প্রতীক হন, অন্যজন জুভেন্টাসের। বলা হচ্ছে ফ্রান্সেসকো টট্টি ও আলেসান্দ্রো দেল পিয়েরোর কথা। ইতালিয়ান ফুটবলের দুই মহানায়ক একে-অন্যের গুণমুগ্ধও। টট্টি সিরি ‘আ’তে এক দলের পক্ষে সর্বোচ্চ গোলের রেকর্ড করার পর ডেল পিয়েরো যেমন প্রাণ খুলে অভিনন্দন জানালেন তাঁকে, ‘একই জার্সি গায়ে ২১১ গোল—ফ্রান্সেসকো যা করেছে, তা অসাধারণ। রেকর্ডটি ওর প্রাপ্য।’ ৩৫ বছর বয়সী টট্টির যেমন রোমার জার্সি গায়ে সর্বোচ্চ গোলের রেকর্ড, জুভেন্টাসের রেকর্ডটি (১৮৫) ৩৭ বছরের ডেল পিয়েরোর অধিকারে। এএফপি। টনিক‘ওয়াগ’দের সাহচর্য কি ফর্ম ফেরাতে পারবে ইংলিশ ক্রিকেটারদের? ‘ওয়াগ’ মানে ‘ওয়াইভস অ্যান্ড গার্লফ্রেন্ডস’, যাঁরা গত পরশু আমিরাতে ইংল্যান্ড দলের সঙ্গে যোগ দিয়েছেন। দুবাই টেস্টে পাকিস্তানের কাছে তিন দিনেই হারার পর হতোদ্যম ইংলিশ ক্রিকেটাররা এটিকে ‘টনিক’ হিসেবে দেখতেই পারেন। কিন্তু বউ-বাচ্চা সামলাতে উল্টো ক্রিকেটারদের মনোসংযোগে বিঘ্ন ঘটবে না তো? অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস মনে করিয়ে দিয়েছেন, অস্ট্রেলিয়ান সিরিজেও ক্রিকেটারদের স্ত্রীরা তাঁদের সঙ্গে যোগ দিয়েছিলেন। সেই সিরিজের ফল কী হয়েছিল, সেটি আর বলার প্রয়োজন দেখেননি। ওয়েবসাইট।