অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার বালোতেল্লিস্কট পার্কারের মাথাটিকে ফুটবল মনে করেই কিনা ব্যাক হিল করেছিলেন মারিও বালোতেল্লি। গত রোববার টটেনহামের বিপক্ষে ম্যানচেস্টার সিটির ম্যাচে এই কাণ্ড করেও বেঁচে গিয়েছিলেন। টিভি পর্দায় এই ঘটনা সারা বিশ্ব সরাসরি দেখলেও চোখ এড়িয়ে গিয়েছিল রেফারি হাওয়ার্ড ওয়েবের। তবে শেষ পর্যন্ত বোধ হয় শাস্তিটা আর এড়াতে পারছেন না বারবার বিতর্কে জড়ানো এই ফুটবলার। চার ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন এই ইতালিয়ান। ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) তাঁর বিপক্ষে আনুষ্ঠানিকভাবে অভিযোগ এনেছে। আজ বাংলাদেশ সময় রাত ১১টার মধ্যে বালোতেল্লিকে অভিযোগের জবাব দিতে হবে। এএফপি।জামা খুলতে মানা সুখের দিন ফুরালো বার্মি আর্মির। মরুর দেশে উর্ধ্বাঙ্গ অনাবৃত করে ক্রিকেট খেলা দেখার সঙ্গে রৌদ্রস্নানটাও সেরে নেওয়া কিংবা গায়ে কিছুটা হাওয়া লাগানো সহ্য হলো না কর্তৃপক্ষের। আবুধাবির দ্বিতীয় টেস্টের আগে নোটিশ জারি হলো ‘খেলা দেখো, আনন্দ ফুর্তি করো ভালো কথা, কিন্তু গায়ের জামাটি খুলতে মানা’। প্রথম টেস্টের ভেন্যু দুবাইতে কিন্তু এই নিষেধাজ্ঞা ছিল না। এক দেশ হলেও ভিন্ন রাজ্য, আইন কানুনও তাই ভিন্ন। ইংলিশ সমর্থকদের জন্য সুখবরও অবশ্য আছে। মরুভূমির দেশ হলেও এবার আবহাওয়াটা অত চরমভাবাপন্ন নয়। গত দু দিন কখনো কখনো নাকি তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসেও নেমে গিয়েছিল! এএফপি।উপদেশআজ কোয়ার্টার ফাইনালেও কি আরেকটি ‘জাপানি বিস্ময়’ জন্ম দিতে যাচ্ছেন কেই নিশিকোরি? ম্যাচে কী ঘটবে, কে জানে! তবে অ্যান্ডি মারের বিপক্ষে কোর্টে নামার সময় নিশিকোরির সম্বল হবে কিছু মূল্যবান উপদেশ, যা তিনি পেয়েছেন স্বদেশি বিশ্বের সাবেক ৪ নম্বর তারকা কিমিকো দাতে ক্রুমের কাছ থেকে। তিনি আবার নিশিকোরির মিশ্র দ্বৈতের সঙ্গীও। গণমাধ্যম এবং সমর্থকদের প্রত্যাশার বোঝা ইতিমধ্যেই কাঁধে চেপেছে। দাতে তাই কোর্টে নিজের কাজে মনোযোগ দেওয়ার মতো সাধারণ কিছু পরামর্শ দিয়েছেন, ‘আমি ওকে স্রেফ চেষ্টা এবং উপভোগ করতে বলেছি। কারণ, এটা গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনাল।’ ওয়েবসাইট।