অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেভেজের শাস্তিএকজন ফুটবলারের জন্য মাঠে নামতে না পারাই অনেক বড় শাস্তি। তবে কার্লোস তেভেজের শাস্তি এখানেই শেষ নয়। ২০০৯ সালে ম্যান সিটিতে যোগ দেওয়ার পর বেতন-বোনাস কেটে নেওয়ার সঙ্গে জরিমানা মিলিয়ে ৯৩ লাখ পাউন্ড আর্থিক ক্ষতি হয়েছে তাঁর। সর্বশেষ ‘বড় ধরনের অসদাচরণ’-এর জন্য ছয় মাসের বেতন জরিমানা করা হয়েছে তেভেজকে। মাসে প্রায় দুই লাখ পাউন্ড বেতন, অঙ্কটা তাই ১২ লাখ পাউন্ড। গত ৭ নভেম্বর ক্লাবের অনুমতি না নিয়ে দেশে চলে যাওয়ায় এই শাস্তি। শাস্তির বিরুদ্ধে তেভেজের আপিল নাকচ করে দিয়েছে ম্যান সিটি। ৩০ জানুয়ারির মধ্যে অবশ্য প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের কাছে আপিল করতে পারবেন তেভেজ। রয়টার্স।সরে যাওসরে যাও কিংবা সরিয়ে দাও—কোচ আর্সেন ওয়েঙ্গারের বিরুদ্ধে আর্সেনাল সমর্থকেরা অনেক আগে থেকেই তুলেছে এই স্লোগান। এবার তাতে সুর মেলালেন রুয়ান্ডার রাষ্ট্রপতি পল কাগামেও। বলছেন, ওয়েঙ্গারের চলে যাওয়া উচিত। এটা নাকি সময়ের দাবি। ওয়েঙ্গারের আর্সেনালের কোচ থাকা না-থাকা নিয়ে রুয়ান্ডার রাষ্ট্রপতির মাথাব্যথা কেন? সাবেক এই বিদ্রোহী নেতা আর্সেনালের পাঁড় ভক্ত। তাই ভক্ত হিসেবে আর দশজন সমর্থকের মতো আর্সেনালের ব্যর্থতা তিনিও মানতে পারছেন না। ‘আমি আর্সেনালের বড় সমর্থক...কিন্তু সত্যি বলতে, ওয়েঙ্গারের এখন অন্য ক্লাবের দায়িত্ব নেওয়া দরকার। আর আর্সেনালের দরকার অন্য কোচ।’ ওয়েঙ্গারে ভীষণই বিরক্ত কাগামে। এএফপি।শিশু-টিকিট!ভালোই ফ্যাসাদে পড়ে গেছেন আগাম টিকিট কেটে রাখা সেই সব সন্তানসম্ভবা মায়েরা, লন্ডন অলিম্পিকের আগেই দুনিয়ার মুখ দেখবে যাঁদের সন্তান। হয় দুগ্ধপোষ্য শিশুটিকে রেখে যেতে হবে বাড়িতে, নয়তো খেলা দেখার আশা ছেড়ে সাধের টিকিটটি বিক্রি করতে হবে বা দিতে হবে পানির দামে। হ্যাঁ, একান্তই যদি সঙ্গে নিয়ে স্টেডিয়ামে ঢুকতে চান, দুগ্ধশিশুর জন্যও কিনতে হবে আলাদা টিকিট। কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, বিনা টিকিটে কোনো মা তাঁর দুগ্ধশিশুকে নিয়ে যেতে পারবে না। সন্তানসম্ভবা মায়েরা খেপে গিয়ে mumsnet.com ওয়েবসাইটে পোস্ট দিচ্ছেন অজস্র। গত বছরই টিকিট কেনা অনেক মহিলাই যে সন্তানসম্ভবা! রয়টার্স।