অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বোচ্চ সম্মানপরশু ডাবল সেঞ্চুরি করে ব্যাট উঁচিয়েছেন। তবে উপলক্ষটা উদ্যাপনের সেরা সুযোগ বোধহয় তাঁকে করে দিল অস্ট্রেলিয়া সরকারই। ডাবল সেঞ্চুরির এক দিন পরই রিকি পন্টিং ভূষিত হলেন অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে। তাঁর প্রতিষ্ঠিত পন্টিং ফাউন্ডেশন সেবা দেয় ক্যানসার আক্রান্ত ব্যক্তিদের। ক্রিকেট এবং সমাজসেবায় এই প্রতিষ্ঠানের প্রশংসনীয় ভূমিকাই পন্টিংকে এনে দিয়েছে অর্ডার অব অস্ট্রেলিয়া খেতাব। পন্টিংয়ের সঙ্গে এই গৌরবমাল্য পরেছেন সাবেক রাগবি তারকা স্টার্লিং মর্টলক ও জর্জ স্মিথ। ওয়েবসাইট।এক দোকানে...কী কিনতে চান? সবই পাবেন এক ‘দোকানে’। মেসির অটোগ্রাফ দেওয়া ফুটবল, নাকি নাদালের সই করা জুতা? জুতা চাইলে ভারতের পেসার জহির খানের সই করাটাও কিনতে পারেন। আর যদি হন বিরাট ক্রিকেটপ্রেমী কিংবা ভারতীয় দলের সমর্থক, কিনুন একটা ব্যাট। সেই ব্যাটে থাকবে ২০১১ বিশ্বকাপ ক্রিকেটের চ্যাম্পিয়ন দল ভারতের সব খেলোয়াড়ের অটোগ্রাফ। ওয়েস্ট ইন্ডিজের সমর্থক হলে পাবেন লারার ব্যাট। এ রকম আরও অনেক ক্রীড়া স্মারক একসঙ্গে নিলামে তুলে সুযোগটা করে দিচ্ছে দাতব্য প্রতিষ্ঠান দ্য ফাউন্ডেশন। দুস্থ ব্যক্তিদের জন্য তহবিল জোগাতেই আগামী ১১ ফেব্রুয়ারি মুম্বাইয়ে হবে এই নিলাম। ওয়েবসাইট।টমিচের কাণ্ডকমলা বিএমডব্লু এমথ্রি গাড়িটা ছুটছে। পেছনে ছুটছে পুলিশ। বিএমডব্লুর মালিক বাড়ি পৌঁছেই দড়াম করে লাগিয়ে দিলেন দরজা। সাইরেন বাজিয়ে ততক্ষণে পুলিশও বাড়ির সামনে। কী হবে এখন? ঘটনাটা সিডনির, ট্রাফিক আইন ভেঙে সেটি ঘটিয়েছেন ১৯ বছর বয়সী টেনিস তারকা বার্নার্ড টমিচ। দীর্ঘ সময় বাইরে দাঁড়িয়ে থেকে পুলিশ শেষ পর্যন্ত দেখা পেয়েছে টমিচের। আইন ভাঙার অপরাধে ধরিয়ে দিয়েছে দুটি নোটিশ। এত কিছুর পরও অবশ্য টমিচ নিজেকে নির্দোষই বলছেন। উল্টো একটা ‘সুন্দর দিন’ মাটি করার অভিযোগ এনেছেন পুলিশের বিরুদ্ধে। এএফপি।