অন্যকলাম
রুনির ভাইঅরল্যান্ডো সিটিতে নাম লেখালেন রুনি। না, সবটা না জেনেই বিস্মিত হওয়া ঠিক হবে না! হঠাৎই ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়েননি ওয়েইন রুনি। এই রুনি ম্যানইউ তারকার ছোট ভাই—জন রুনি। যুক্তরাষ্ট্রে গত বছর পাড়ি জমিয়ে নাম লেখান নিউইয়র্ক রেড বুলসে। থিয়েরি অঁরিদের সতীর্থ হিসেবে যুক্তরাষ্ট্রের শীর্ষ লিগের পাঁচটি ম্যাচও খেলেছেন। সেই রুনি এবার চুক্তি করলেন যুক্তরাষ্ট্রের পেশাদার ফুটবলের সবচেয়ে নিচের স্তরের দল অরল্যান্ডোতে! অনেক দিন ধরেই চেনা-জানা ছোট রুনিকে নিয়ে ভীষণ আশাবাদী তৃতীয় বিভাগের দলটির কোচ অ্যাড্রিয়ান হিথ, ‘সত্যিই সে আমাদের জন্য দুর্দান্ত এক খেলোয়াড় হবে।’ এএফপি।নাদালের কান্নাএকের পর এক ম্যাচ জিতে উঠেছেন ফাইনালে। আগামীকাল আরেকটি ম্যাচ জিতলেই ক্যারিয়ারের ১১ নম্বর গ্র্যান্ড স্লাম জয়ের আনন্দ। অথচ অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে নিভৃতে চোখের জল ফেলেছেন নাদাল! কেন? কারণ, হাঁটুর চোটের কারণে কোর্টে নামা নিয়েই ছিলেন সংশয়ে। ২০০৯-এ শিরোপা জিতলেও গত দুই বছরই মেলবোর্নে নাদালের স্বপ্নভঙ্গের কারণ ছিল চোট। ‘প্রথম ম্যাচের ২৪ ঘণ্টা আগে রোববার বিকেলে আমি আমার কক্ষে কাঁদছিলাম। কারণ, আমি বিশ্বাস করতে পারছিলাম না, মেলবোর্নে খেলতে পারব’ —বলেছেন নাদাল। ওয়েবসাইট।পন্টিংয়ের মামলারিকি পন্টিংয়ের রুদ্রমূর্তির সামনে পড়লে ফল কী হয়, টেস্ট সিরিজে জহির খান, ইশান্ত শর্মারা টের পেয়েছেন। মাঠের বাইরে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের আরেকটা রুদ্ররূপ দেখছে ভারতের সফটওয়্যার প্রতিষ্ঠান এএইচআই। এদের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন পন্টিং। হয়েছে কী, প্রতিষ্ঠানটি মোবাইল ফোনে পন্টিংয়ের মুখাবয়ব ব্যবহার করেছে। কিন্তু অনুমতি নেওয়ার ধার ধারেনি! ব্যাপারটা সহজভাবে নেননি পন্টিং, তাই হাঁটছেন ওই পথে। শুধু তাঁর নয়, অস্ট্রেলিয়ার সাবেক তিন ক্রিকেটার ম্যাকগ্রা, স্টিভ ওয়াহ ও শেন ওয়ার্নের মুখাবয়বও বিনা অনুমতিতে ব্যবহার করেছে এএইচআই। তাঁরা মামলা করবেন কি না, কে জানে! ওয়েবসাইট।