অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দর্শক-মেলাদুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা, ইতিহাসের দীর্ঘতম গ্র্যান্ড স্লাম ফাইনাল। অস্ট্রেলিয়ান ওপেন এবার এমন কিছু না পেলে মেলবোর্নের দর্শকের প্রতি অবিচারই হতো। সব কাজটাজ বাদ দিয়ে টানা দুই সপ্তাহ এবার টেনিসেই বুঁদ হয়েছিল মেলবোর্ন। দল বেঁধে মাঠে গিয়েই দর্শকেরা নতুন রেকর্ড করে ফেলেছে। মোট দর্শকসংখ্যা ৬ লাখ ৮৬ হাজার ৬ জন। ভেঙে গেছে ২০১০ সালে ৬ লাখ ৫৩ হাজার দর্শকের রেকর্ড। ২১ জানুয়ারি এক দিনেই এসেছিল ৮০ হাজার দর্শক। ভেঙে গেছে গত বছর এক দিনে আসা ৭৭ হাজার দর্শকের রেকর্ডও। ওয়েবসাইট। শাপে বরস্পট ফিক্সিংয়ের তবে ভালো দিকও আছে! শুধু ভালো বললেও কম বলা হয়। মিসবাহ-উল-হক তো পাকিস্তানের সাম্প্রতিক সাফল্যের পেছনে বড় অবদান দেখছেন স্পট ফিক্সিংয়েরই! যন্ত্রণাময় ওই ঘটনাটা থেকে আসলে ভালো দিকটা খুঁজে নিয়েছেন মিসবাহরা। স্পট ফিক্সিং কেলেঙ্কারির পর মিসবাহ নেতৃত্ব নিয়েই সভায় বসেছিলেন দলের সবাইকে নিয়ে। সেখানে একটা ব্যাপারে সবাই একমত হয়েছিল, এই কেলেঙ্কারি মুছে ফেলতে হবে মাঠের পারফরম্যান্স দিয়েই। গত দেড় বছরে পাকিস্তানের ধারাবাহিক সাফল্য ওই দৃঢ়প্রতিজ্ঞারই ফসল। বাট-আসিফদের এখন ধন্যবাদ জানাতেই পারেন পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা! রয়টার্স।বিদায়ের রাগিণী‘আমার যাবার সময় হলো, দাও বিদায়’। রবার্তো কার্লোস ‘বিদায়’ নিতে চাইছেন নিজে থেকেই। যদিও এটা শুধুই সম্ভাবনার কথা। বেলা তো অনেক হলো, আর কত! ব্রাজিলিয়ান তারকা তাই বুট জোড়া তুলে রাখার কথা ভাবছেন। সেই ১৯৯০ সালে পেশাদার ক্যারিয়ার শুরু। ২২ বছর শেষে ৩৮ বছর বয়সী ডিফেন্ডার জানাচ্ছেন, ‘আগামী ডিসেম্বরেই থেমে যাওয়ার সম্ভাবনা আছে।’ বুট জোড়া খুলে ফেললেও ফুটবলেই থাকবেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী তারকা। ছাড়বেন না আনঝি মাখাচকালাও। রুশ ক্লাবটির খেলোয়াড় কাম কোচ কাম সভাপতির সহকারী হয়েছেন আগেই। খেলোয়াড়ি পাট চুকিয়ে কাজ করবেন সভাপতির সহকারীর ভূমিকায়। এএফপি।